News Flash

  • Home
  • Uncategorized
  • অস্থির অসম : গুয়াহাটিতে জরুরি বৈঠক শুরু বিজেপির
Image

অস্থির অসম : গুয়াহাটিতে জরুরি বৈঠক শুরু বিজেপির

গুয়াহাটি, ২২ অক্টোবর, (হি.স.) : মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন ব্ৰহ্মপুত্ৰ অতিথিশালার সভাগৃহে বিজেপি-র এক গুরুত্বপূৰ্ণ বৈঠক শুরু হয়েছে। সোমবার দুপুরে গুরুত্বপূৰ্ণ এই বৈঠকে রাজ্যের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। নাগরিকত্ব সংশোধনী বিল, আগামী ১৭ নভেম্বর বাঙালি জনগোষ্ঠী আহূত প্রস্তাবিত ‘মৈত্রী সম্মেলন’ শীর্ষক সমাবেশের পাশাপাশি আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নিৰ্বাচন সম্পর্কে নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা করতে এই জরুরি বৈঠক বলে দলীয় এক সূত্রে প্রকাশ।
প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাসের পৌরোহিত্যে চলমান বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, হিমন্তবিশ্ব শর্মা-সহ প্রায় সব মন্ত্ৰী, বিধায়ক, সব সাংসদ এবং বিজেপি-র উত্তরপূর্বের সাংগঠনিক সম্পাদক অজয় জামুয়াল প্রমুখ বেশ কয়েকজন শীর্ষ নেতা। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে আগামীকাল ২৩ অক্টোবরের অসম বনধ-প্রসঙ্গও এই বৈঠকে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top