News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের
Image

দিল্লিতে ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : পুজোর মরশুমে ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ দিল্লিতে ০.৬ পয়সা বেড়ে পেট্রলের দাম প্রতি লিটারে হয়েছে ৮২.৭২টাকা এবং ০.১৯ পয়সা বেড়ে প্রতি লিটারে ডিজেলের দাম হয়েছে ৭৫.৩৮টাকা৷ পাশাপাশি মুম্বইয়ে ০.৬ পয়সা বেড়ে প্রতি লিটারে পেট্রলের দাম হয়েছে ৮৮.১৮টাকা এবং ০.২০ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৯.০২টাকা৷
এদিকে তেলের দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি৷ চাপের মুখে বাধ্য হয়ে উৎপাদন শুল্ক আড়াই টাকা কমায় মোদী সরকার৷
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷ তেলের দাম বাড়তে থাকায় আমজনতার মাথায় হাত৷ জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ এমন পরিস্থিতিতে মাথায় হাত আমজনতার৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top