News Flash

  • Home
  • Uncategorized
  • উয়েফা নেশনস লিগে জার্মানি হারাল নেদারল্যান্ডস
Image

উয়েফা নেশনস লিগে জার্মানি হারাল নেদারল্যান্ডস

অ্যামস্ট্রাডাম, ১৪ অক্টোবর (হি.স.) : উয়েফা নেশনস লিগে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বড়সড় জয় পেল নেদারল্যান্ডস। ঘরের মাঠে তিন গোলে উড়িয়ে দিল জার্মানিকে। ফলে টুর্নামেন্টে এখনও জয় অধরা চারবারের বিশ্বকাপজয়ীদের। প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করে তারা। ২০১৮ বিশ্বকাপে সুযোগ পায়নি নেদারল্যান্ডস। ফলে নেশনস লিগের সব ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে তারা।
অ্যাওয়ে ম্যাচে কিন্তু শুরুটা খারাপ ছিল না জার্মানির। সুযোগ পেয়েছিলেন টিমো ওয়ার্নার। কিন্তু বিপদ তৈরি করতে পারেননি। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে ৩০ মিনিটে প্রথম গোল হোম টিমের। গোল করেন লিভারপুলের তারকা ডিফেন্ডার ভ্যান ডাইক। ফলে বিরতিতে লিড নিয়েই ম্যাচ ছাড়ে তাঁরা। তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। এই অর্ধে সহজ সুযোগ হাতছাড়া সানের। গিন্তারকে ফাউল করায় পেনাল্টিও পেতে পারতো তারা। কিন্তু রেফারি কর্ণপাত করেননি। তবে প্রতি আক্রমণে নিজেদের চাপ রাখার ফল অবশেষে পায় নেদারল্যান্ডস। খেলার শেষদিকে জোড়া গোল। ৮৬ মিনিটে গোল ডিপের। অন্যদিকে সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান উইজনালডাম।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top