News Flash

  • Home
  • Uncategorized
  • চিন-ভারতের শত্রুতা মেটাতে চলেছে সল্টলেকের এফ ই ব্লক
Image

চিন-ভারতের শত্রুতা মেটাতে চলেছে সল্টলেকের এফ ই ব্লক

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ভারত এবং চিনের মধ্যে কিছুদিন যাবত শত্রুতার সৃষ্টি হয়েছে । এই দু’‌দেশের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই তিক্ত হয়ে রয়েছে । ডোকা-লা ইস্যু নিয়ে গত বছরের জুন মাস থেকেই ঠাণ্ডা লড়াই চলছিল দু’‌দেশের মধ্যেই । সেই দু’‌দেশের শত্রুতাকে মিটিয়ে পুনরায় বন্ধুত্ব করনোর প্রচেষ্টাই করছে সল্টলেকের এফ ই ব্লক । এ বছর এই ব্লকের পুজোর থিম হল চিন-ভারত মৈত্রী ।

আকাশে শরতের মেঘ । তবে বাঙালি কিন্তু শরতের মেঘের জন্য অপেক্ষা করেনি । পুজো পুজো ভাব এসে গেছে ইতিমধ্যে । প্রায় সবাই শুরু করে দিয়েছেন পুজোর বাজার । পুজো কমিটিগুলোরও পাড়ার পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে ।

জেলা থেকে শহর সবাই এখন দিন গুনছে পুজো আসার । পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি । কলকাতার পাশাপাশি থিমের পুজোও কয়েক বছর ধরে বেশ পাল্লা দিচ্ছে শহরতলীতেও । তার মধ্যে সল্টলেকও অন্যতম । প্রতিবছরই নিত্য-নতুন পুজোর থিম নিয়ে শহরবাসীকে চমকে দিচ্ছে কলকাতার এই উপনগরী । দু’‌বছর আগে রাক্ষসদের গ্রাম তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল এই ব্লকই ।

পুজো কমিটির এক সদস্য বলেন, চিনের শেনঝেন রাজকীয় প্রাসাদের একাংশ উঠে আসবে এফ ই ব্লকের মাঠে । সেই আদলেই তৈরি হচ্ছে গোটা পুজো মণ্ডপ । মণ্ডপের ভেতরে এবং বাইরে চিনা শিল্পের বেশ কিছু নিদর্শনও দেখা যাবে । যদিও এখনও মণ্ডপের বিশেষ কিছু কাজ বাকি । তবে প্রতিমার রুপ হবে সাবেকী । প্রতিমা শিল্পী হলেন কুমোরটুলির রামকান্ত পাল ।

আর কিছুদিনের মধ্যেই শেষ হবে মণ্ডপ গড়ার কাজ । পুজো কমিটির পূর্ণআশা, অন্যবারের মত এ বছরও তাঁদের পুজো সকলের দৃষ্টি আকর্ষণ করে । সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন এফ ই ব্লকের পুজো কমিটির সদস্যরা ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top