News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস, আজমেরের সভা থেকে নিন্দায় মুখর প্রধানমন্ত্রী
Image

ভোটব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস, আজমেরের সভা থেকে নিন্দায় মুখর প্রধানমন্ত্রী

আজমের, ৬ অক্টোবর (হি.স.) : সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার রাজস্থানের আজমেরর জনসভা থেকে কংগ্রেসের নিন্দায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটব্যাঙ্কের জন্য রাজনীতি করছে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।

এদিন রাজস্থানে বিজেপির গৌরব যাত্রা সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষ্যে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তোষণ করে কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে। এর ফলে কংগ্রেস জমানায় প্রশাসনিক কাজে নেতিবাচক প্রভাব ফেলত। রাজস্থানের মানুষ তোষণের রাজনীতির জমানাতে ফিরে যেতে চায় না। কংগ্রেস জমানায় দালালরা প্রশাসনের কাজে নীতি নির্ধারণ করত।

এদিন নাম না করে কংগ্রেস নেতা অশোক গেহলটের বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাজস্থানের কংগ্রেস নেতারা কখনও সাধারণ মানুষের জন্য পরিশ্রম করেননি। একটি পরিবারকে খুশি করার জন্য কংগ্রেস এই ভাবেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। মিথ্যা এবং তোষণের রাজনীতির আশ্রয় নিয়েছে কংগ্রেস। জনগণকে উৎসাহিত করে তিনি বলেন, আমি যদি ভোটার হতাম তবে আমার প্রথম কাজ হত বিজেপিকে ভোট দিয়ে জয় যুক্ত করা। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। উন্নয়ন নিয়ে আমি কংগ্রেসের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চাই। সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কংগ্রেস কোনওদিন মনযোগী হয়নি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top