News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে জেগে উঠেছে আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ায় মৃত বেড়ে ১৩০০
Image

ভূমিকম্পে জেগে উঠেছে আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ায় মৃত বেড়ে ১৩০০

জাকার্তা, ৩ অক্টোবর (হি.স.) : বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। পর পর জোরালো ভূমিকম্প, সুনামির রেশ কাটতে না কাটতেই গোদের উপরবিষফোঁড়ার মত ইন্দোনেশিয়ায় সক্রিয় হয়ে উঠল একটি আগ্নেয়গিরি। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল থেকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপেরমাউন্ট সপুতান থেকে কালো ধোঁয়া উঠতে থাকে। পরে সেটির তীব্রতা বাড়তে থাকে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে আগ্নেয়গিরি থেকে কালো ধোঁয়া বেরহতে থাকে। প্রায় ৪কিমি উঁচু ধোঁয়া উঠতে থাকে।

উল্লেখ্য, আগ্নেয়গিরি সক্রিয় হতেই মাউন্ট সপুতান র কাছাকাছি লোকালয় খালি করার সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই এলাকা দিয়ে চলাচল করাওনিষেধাজ্ঞা জারি হয়েছে। মাউন্ট সপুতান জেগে ওঠার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ইন্দোনেশিয়ায়। এখনও পর্যন্ত ১৩০০ মানুষের মৃত্যুর খবরপাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় এখনও উদ্ধারকাজ শুরু করা যায়নি। বিধ্বস্ত পালু দ্বীপের বিভিন্ন জায়গায় ধবংসস্তূপ সরানো যায়নি। সেখানেও দেহউদ্ধার হতে পারে বলে আশঙ্কা। তবে দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইন্দোনেশিয়ার বাসিন্দারা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে সেন্ট্রাল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭।ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার ডিজাস্টার এজেন্সি। এরপর সুনামির ধাক্কা লাগল ইন্দোনেশিয়ার পালু শহরে। ভয়াবহভূকম্পের পরেই সুলাওয়েসি দ্বীপে সুনামি আছড়ে পড়েছে পালু শহরে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top