News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে নির্ণায়ক শক্তি হতে চলেছে রাফাল : বি এস ধানওয়া
Image

দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে নির্ণায়ক শক্তি হতে চলেছে রাফাল : বি এস ধানওয়া

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : রাফাল যুদ্ধবিমানের স্বপক্ষে সওয়াল করলেন বায়ুসেনা প্রধান বি এস ধানওয়া। রাফাল অত্যন্ত ভাল যুদ্ধবিমান। দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে নির্ণায়ক শক্তি হতে চলেছে রাফাল যুদ্ধবিমান বলে বুধবার জানিয়েছেন তিনি।

বায়ুসেনা প্রধান বি এস ধানওয়া বলেন, রাফাল চুক্তির ফলে অনেক সুবিধা পেয়েছি। কেন্দ্র সঙ্গে বায়ুসেনার আলোচনা হয়েছে। বায়ুসেনার তরফ থেকে বেশকিছু সুপারিশ দেওয়া হয়। আপাতকালীন পরিস্থিতিতে দুই সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে দুইটি স্কোয়াড্রন কেনার কথা ছিল। প্রযুক্তির আদান প্রদানের জন্য হ্যালকে এই চুক্তির মধ্যে যুক্ত করা হয়। হ্যালকে কখনও চুক্তি থেকে বাদ দেওয়া হয়নি।

পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজসের সম্পর্কে বলতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, বায়ুসেনা তেজসের প্রতি আস্থাশীল। এলসিএ মার্ক-২ এর কাজ চলছে। তেজস নিয়ে ১২টি স্কোয়াড্রনের কাজ চলছে।

এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পর্কে বলতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, রাফাল এবং এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দুইটি ভারতীয় প্রতিরক্ষার শক্তির বাড়িয়েছে। সরকার অনুমোদন দিলেই ২৪ মাসের মধ্যেই চলে আসবে বায়ুসেনার কাছে।

বায়ুসেনার যুদ্ধবিমান ঘাটনি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বায়ুসেনা প্রধান। চুক্তিতে হওয়া বিমান বায়ুসেনার হাতে দেরিতে আসা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, সুখোই-৩০ আসতে ৩ বছর দেরি হয়েছে, জাগুয়ার পেতে দুই বছর, মিরাজ-২০০০-এর আধুনিকীকরণের জন্য দেরি হয়েছে দুই বছর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top