News Flash

  • Home
  • Uncategorized
  • দমদমে বিস্ফোরণে শিশুর মৃত্যু, র‍্যাফ, সিআইডি
Image

দমদমে বিস্ফোরণে শিশুর মৃত্যু, র‍্যাফ, সিআইডি

কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : দমদম নাগেরবাজারের সকেট বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়। মৃতের নাম বিভাস ঘোষ (৭)। এস এস কে এম হাসপাতালে সে মারা যায়। মঙ্গলবার সকালে ৯ নম্বর যশোর রোডে কাজিপাড়া মোড়ে একটি মিষ্টির দোকানের পাশে বিস্ফোরণ হয়। ঘটনায় ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে এক নাবালিকা রয়েছে। ঘটনার পর এলাকাটি ঘিরে রাখে পুলিশ। কাজিপাড়া রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয় র‍্যাফ।

বিস্ফোরণস্থানে পৌঁছয় সিআইডি-র বম স্কয়্যাড।

ব্যারাকপুরের পুলিশ কমিশনার বিস্ফোরণস্থান পরিদর্শনের পর রাজেশ কুমার সিং বলেন, \”‘দুর্ভাগ্যের ব্যাপার যে,একটা বাচ্চার প্রাণ গেল। কমপক্ষে ১০ জন জখম হয়েছেন।সকেট বোমা বিস্ফোরণ হয়েছে। কম ক্ষমতাসম্পন্ন বোমা ছিল। সেখান থেকে সপ্লিন্টারের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।\” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটির দিনে ওই এলাকায় রাস্তায় বেশ কয়েকজন বাচ্চা খেলছিল।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন-রাজেন রাজভার (নৈহাটি), হারাধন সরকার(কাজিপাড়া), অজিত হালদার (মাগুরহাট), শরৎ শেঠ(রাষ্ট্রগুরু অ্যাভিনিউ), নবকুমার দাস(২১৫ যশোর রোড), শুভম দে(গ্রিন পার্ক), চন্দ্রশেখর গুপ্ত (কাজিপাড়া), প্রেম গুপ্তা(কাজিপাড়া)। এছাড়া আরও একজন জখম হলেন বাসন্তী ঘোষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এক কিমি দূর পর্যন্ত শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ঘটনাস্থানে যায় দমদম থানার পুলিশ। যে ভবনটির সামনে বিস্ফোরণ হয় সেই বিল্ডিংয়ে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু রায়ের ব্যক্তিগত অফিস রয়েছে। বিস্ফোরণের কিছু পরই তিনি সেখানে উপস্থিত হন। পাঁচু রায় দাবি করেন, “ওরা আমায় টার্গেট করেছিল। আজ ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা সবাই জানি, কোন গোষ্ঠী গান্ধীজিকে হত্যা করেছে। আমি এতটুকুও অবাক হব না, যদি সেই একই গোষ্ঠী এই বিস্ফোরণ ঘটিয়ে থাকে। পরিকল্পনা মাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। ”

যদিও, এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে চাননি সুজিত বসু। তিনি বলেন, \”আমি এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। তদন্ত হবে। কেউ জড়িত রয়েছে এটা প্রমাণ পাওয়া গেলে ধরা হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি।\” এ দিনের বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন যে, রোজ কিছু না কিছু ঘটছে। মুখ্যমন্ত্রী কি আমাদের সুরক্ষিত বাংলা দিতে পারেন না?

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top