নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ বনমালিপুরে স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। রবিবার সকালে স্বচ্ছ ভারত অভিযানে বনমালিপুর কেন্দ্রে যান তিনি। সেখানে গিয়ে নলার অবস্থা দেখে তিনি বেজায় ক্ষুব্ধ হয়ে যান।
তিনি সঙ্গে-সঙ্গে নির্দেশ দেন যাতে ড্রেন পরিষ্কার করা হয়। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে তাঁর এক নতুন অভিজ্ঞতা আজ হয়েছে। ড্রেনের অবস্থা, রাস্তাঘাট অপরিষ্কার দেখে ক্ষুব্ধ হয়ে যান তিনি। তিনি জরুরি তলব করেন মেয়র-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের। নির্দেশ দেন, অতিসত্বর যেন ড্রেনগুলি থেকে জমা মাটি তোলা হয়। পাশাপাশি রাস্তাঘাটও পরিষ্কার করা হয়। রবিবার সকাল থেকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বনমালিপুর কেন্দ্রে বেশ কয়েকটি জায়গা ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি জায়গায় তিনি একই চিত্র দেখতে পান। আর এ সমস্ত জায়গা পরিদর্শন করে তিনি খুবই মর্মাহত বলে মন্তব্য করেছেন। বিশেষ করে বনমালিপুর বিধানসভা কেন্দ্র এলাকার বোধজং চৌমুহনিতে গিয়ে ড্রেনের অবস্থা দেখে হতবাক হয়ে যান মুখ্যমন্ত্রী দেব। তিনি এলাকার জনগণের সাথে কথা বলেছেন। তাঁদের সমস্যার কথা শোনেন । অতিসত্বর এই সব সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
বনমালিপুরে স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















