News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্প-সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ার দ্বীপ শহর পালু, মৃত্যু অন্ততপক্ষে ৩৮৪ জনের
Image

ভূমিকম্প-সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ার দ্বীপ শহর পালু, মৃত্যু অন্ততপক্ষে ৩৮৪ জনের

জাকার্তা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ভয়াবহ ভূমিকম্প-সুনামির গ্রাসে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডের দ্বীপ শহর পালু। ভয়াবহ ভূমিকম্প-সুনামির গ্রাসে পালু শহর এবং সুলাওয়েসি আইল্যান্ডের বিভিন্ন প্রান্তে প্রাণ হারালেন অন্ততপক্ষে ৩৮৪ জন। এছাড়াও আহতের সংখ্যা ৫৪০-এরও বেশি। জোর তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ, তা সত্বেও এখনও নিখোঁজ প্রায় ২৯ জন। শুক্রবার জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। স্থানীয় সময় অনুযায়ী বিকেল তিনটে নাগাদ প্রথমে ৭.৭ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই ৭.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। এরপরও বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্পের জেরে সুলাওয়েসি আইল্যান্ডের দ্বীপ শহর পালু-তে ২ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে। ভেঙে পড়ে হাজারেরও বেশি ঘর-বাড়ি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন মানুষজন।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র মুখপাত্র এস পি নুগ্রহ জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্প-সুনামির তাণ্ডবে অন্ততপক্ষে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। বহুতল ভেঙে পড়ায় এবং সুনামির কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল দেহগুলি। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র মুখপাত্র এস পি নুগ্রহ আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্প এবং সুনামির গ্রাসে হাজারেরও বেশি ঘর-বাড়ি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে সেতু, পালু শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top