News Flash

  • Home
  • Uncategorized
  • গড়িয়ায় ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, চাঞ্চল্য নবশ্রী বাজার এলাকায়
Image

গড়িয়ায় ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, চাঞ্চল্য নবশ্রী বাজার এলাকায়

গড়িয়া, ২৯ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায় ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন বাবা। গড়িয়ার নবশ্রী বাজার শিবমন্দির সংলগ্ন এলাকার ঘটনা। আত্মঘাতী বাবার নাম হল, সুব্রত দাস। তিনি গ্যাস বিক্রি করতেন। ছেলে গোপাল দাস বরদা প্রসাদ স্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়ত। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সুইসাইড নোটে উল্লেখ, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিছানা থেকে উদ্ধার হয়েছে খুনের কাজে ব্যবহৃত ছুরি। মামলা রুজু করে জোড়া মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হয়েছেন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রের খবর, সুব্রত দাস গ্যাসের ব্যবসা করতেন। তাঁর ছেলে গোপাল দাস বরদা প্রসাদ স্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়ত। গড়িয়া নবশ্রী বাজারের কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বাবা-ছেলে। বছর পাঁচেক আগে মুন্না জসোয়াল নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় সুব্রত বাবুর স্ত্রী। এরপর থেকেই এই গড়িয়া এলাকায় ভাড়া থাকতেন বাবা ও ছেলে। ছেলে গোপাল দাস স্থানীয় বড়দা প্রসাদ হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়তো। শনিবার সকালে দীর্ঘক্ষণ না উঠায় খোঁজ শুরু হয়। তখনই জোড়া মৃত্যুর ঘটনা প্রকাশে আসে। ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখে এলাকার মানুষদের সন্দেহ হয়, দরজা ভাঙার পর প্রতিবেশীরা দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে গোপালের নিথর দেহ। অন্যদিকে, সুব্রত বাবুর ঝুলন্ত দেহ ঘরে ঝুলতে দেখা যায়। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তবে, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেই সেখানে উল্লেখ রয়েছে। জোড়া মৃত্যুর খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, সুইসাইড নোট থেকে পুলিশ জানতে পেরেছে স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়া ও বাজারে প্রচুর দেনা হয়ে যাওয়ার কারণেই ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন সুব্রত বাবু। ঘর থেকে ধরালো রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ছেলেকে খুন করার পর আত্মঘাতী হয়েছেন বাবা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top