News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি না থামানোয় গুলি, উত্তর প্রদেশে পুলিশের গুলিতে খুন অ্যাপেল স্টোরের সেলস ম্যানেজার
Image

গাড়ি না থামানোয় গুলি, উত্তর প্রদেশে পুলিশের গুলিতে খুন অ্যাপেল স্টোরের সেলস ম্যানেজার

লখনউ, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ভোররাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে| গাড়ি না থামানোয় সন্দেহজনক ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালালেন লখনউ পুলিশের কর্তব্যরত এক পুলিশ কর্মী| পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি, শেষরক্ষা হয়নি গাড়ির চালকের| গুলিবিদ্ধ হওয়ায় পরে মৃত্যু কোলে ঢলে পড়েন গাড়ির চালক, পেশায় অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি (৩৮)| এই ঘটনায় লখনউ পুলিশের কর্তব্যরত ওই পুলিশ কর্মী-সহ দু’জন পুলিশ কর্মীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ| পুলিশের বক্তব্য, ‘ভোররাতে পুলিশকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করেন গাড়ির চালক| পালানোর সময় দেওয়াল ধাক্কা মারে গাড়িটি| গুরুতর জখম হওয়ায় পরে লোহিয়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়|’ কর্তব্যরত ওই পুলিশ কর্মী (লখনউ পুলিশের কনস্টেবল) প্রশান্ত চৌধুরীর বক্তব্য, ‘ভোররাত তখন দু’টো হবে, আলো নিভিয়ে আসছিল একটি গাড়ি| গাড়িটিকে থামতে বলা মাত্রই, আমাকে পিষে দেওয়ার চেষ্টা করে গাড়ির চালক (বিবেক তিওয়ারি)| আত্মরক্ষার জন্য আমি গুলি চালাই, এরপরই পালানোর চেষ্টা করে গাড়ির চলক|’ রহস্যজনক এই ঘটনায় লখনউ পুলিশ-প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে| ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য| উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য জানিয়েছেন, ‘তদন্ত শুরু হয়েছে| যদি একজন নির্দোষ ব্যক্তির মৃত্যু হয়, তবে অবশ্যই তদন্ত হবে| যদিও, কেউ দোষী প্রমাণিত হয় তবে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে|’
শনিবার ভোররাত দু’টো নাগাদ প্রাক্তন-সহকর্মী সানা খানের সঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি| সেই সময় লখনউয়ের গোমতিনগর এলাকায় পেট্রোলিংয়ের সময় গাড়িটিকে থামতে বলেন দু’জন পুলিশ কর্মী| ওই দুই পুলিশ কর্মীর বক্তব্য, ‘গাড়িটিকে না থামিয়ে পালানোর চেষ্টা করেন গাড়ির চালক| আত্মরক্ষার জন্যই একজন পুলিশ কনস্টেবল গুলি চালান| পরে লোহিয়া হাসপাতালে মৃত্যু হয় বিবেক তিওয়ারির|’ বিবেক-এর প্রাক্তন-সহকর্মী সানা খানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল প্রশান্ত চৌধুরী এবং তাঁর সহকর্মী সন্দীপ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কালানিধি নৈথানি জানিয়েছেন, ‘পুলিশ কনস্টেবল ভেবেছিলেন গাড়ির ভিতরে বেশ কয়েকজন অপরাধী রয়েছে, তাই আত্মরক্ষার জন্যই গুলি চালান ওই পুলিশ কনস্টেবল| তাছাড়াও একটি বাইককে ধাক্কা মারার পর পালানোর চেষ্টা করে গাড়ির চালক|’ এই ঘটনায় দুঃখপ্রকাশ করে উত্তর প্রদেশের এডিজি আইন ও শৃঙ্খলা আনন্দ কুমার জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা| ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় দু’জন পুলিশ কর্মীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে| কড়া ব্যবস্থা নেওয়া হবে| আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে|’
লোহিয়া হাসপাতালের ডিরেক্টর দেবেন্দ্র সিং নেগি জানিয়েছেন, ‘বিবেক তিওয়ারির বাঁ দিকে কানের কাছে গুলির চিহ্ন ছিল| চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|’ পুলিশের গুলিতে অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি-র মৃত্যুতে তোলপাড় পড়ে গিয়েছে উত্তর প্রদেশ জুড়ে| ক্ষোভে ফুঁসছেন বিবেক-এর পরিবার সদস্যরা| বিবেক-এর স্ত্রী কল্পনা তিওয়ারি জানিয়েছেন, ‘আমার স্বামীকে গুলি করার কোনও অধিকার নেই পুলিশের| মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখানে আসুন এবং আমার সঙ্গে কথা বলুন|’ কল্পনার ভাই (বিবেকের শ্যালক) বিষ্ণু শক্লার কথায়, ‘বিবেক কি জঙ্গি, যে পুলিশ গুলি চালিয়েছে? এই ঘটনায় নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি|’ আবার বিবেক-এর কাকা তিলকরাজ তিওয়ারি বলেছেন, ‘ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে| আমি নিজে একজন পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব সামলেছি| যোগী আদিত্যনাথ সরকারের আমলে এই ধরনের ঘটনা কখনই ঘটেনি|’ এই ঘটনায় সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (অপরাধ)-এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top