News Flash

  • Home
  • Uncategorized
  • টুয়েপে নিয়ম বদল, রাজ্য সরকারের কাছে স্পষ্টিকরণ চাইল নিগম
Image

টুয়েপে নিয়ম বদল, রাজ্য সরকারের কাছে স্পষ্টিকরণ চাইল নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শহরী রোজগার যোজনায় (টুয়েপ) বেশ কিছু নিয়মে বদল এনেছে রাজ্য সরকার৷ তাই, পুর নিগম রাজ্য সরকারের কাছে নতুন নিয়ম সম্পর্কে স্পষ্টিকরণ চেয়েছে৷ কারণ, পরিবর্তিত নিয়ম মেনে বাস্তবায়ন মুশকিল হচ্ছে৷

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র  ড প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, পূজোর আগে টুয়েপে সাড়ে চার শ্রমদিবস কাজ দেওয়া হয়েছে৷ দুই শ্রমদিবস ইতিমধ্যে দেওয়া হয়েছে৷ আরও আড়াই শ্রম দিবস কাজ দেওয়া হবে৷ তাছাড়া ১০ শ্রম দিবসের কাজে আগেই সম্পন্ন হয়েছে৷ তাঁর কথায়, টুয়েপ প্রকল্পে বহু নিয়ম বদল হয়েছে৷ পূর্বে ৬৫ঃ৩৫ অনুপাতে অর্থ বরাদ্দ হতো৷ কিন্তু, এখন ৫০ঃ৫০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হচ্ছে৷ তাছাড়াও কাজের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে৷

এবিষয়ে পুর কমিশনার শৈলেষ কুমার যাদবের বক্তব্য, রেগায় কাজের হিসেবের ধরণ মেনেই টুয়েপেও এখন থেকে হিসেব নেওয়া হবে৷ সেক্ষেত্রে কাজের পরিমান দেখেই স্থির হবে মজুরী৷ তবে, রেগায় আনুপাতিক হারে শ্রমিক যা মজুরী পাচ্ছেন, তাতে টুয়েপ প্রকল্পেরর শ্রমিকদের নতুন পদ্ধতি মেনে লোকসান হওয়ার কথা নয়৷ কিন্তু, জঞ্জাল পরিস্কার, ড্রেইন পরিস্কার ইত্যাদি কাজের পরিমাপ কিভাবে হবে সেবিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি৷ শুধু তাই নয়, রেগার মতই প্রত্যেক কাজের জিও ট্যাগিং হবে নতুন নিয়ম অনুসারে৷ কিন্তু, জঞ্জাল কিংবা ড্রেইন পরিস্কারের ক্ষেত্রে জিও ট্যাগিং কিভাবে সম্ভব, তা ভেবে পাচ্ছে না নিগম৷ পুর কমিশনারের সাফ কথা, জঞ্জাল কিংবা ড্রেইন পরিস্কারের কাজের জিও ট্যাগিং কোনভাবেই সম্ভব নয়৷ তাছাড়া, কাজের পরিমান নির্ধারণের বিষয়ে নতুন নিয়মে স্পষ্টভাবে কিছুই উল্লেখ নেই৷ তাই রাজ্য সরকারের স্পষ্টিকরণ চাওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top