News Flash

  • Home
  • Uncategorized
  • শরিকি বিবাদ রাজ্য নেতৃত্বদেরই সামাল দিতে হবে, সতর্ক করলেন রামমাধব
Image

শরিকি বিবাদ রাজ্য নেতৃত্বদেরই সামাল দিতে হবে, সতর্ক করলেন রামমাধব

নিজস্ব প্রতিনিধি আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাজনৈতিক সমস্যা রাজ্য নেতৃত্বদেরই মেটাতে হবে৷ তাতে কেন্দ্রীয় নেতৃত্ব কোনও ভাবেই হস্তক্ষেপ করবেন না৷ বিজেপি এবং আইপিএফটি প্রদেশ নেতৃত্বদের একথা সাফ জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ তবে, সমস্যা জটিল আকার ধারণ করলে কেন্দ্রীয় নেতৃত্বদের সহায়তা  নেওয়া যেতে পারে৷ রাজ্য নেতৃত্বদের বিশেষ অনুরোধেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন, বুঝিয়ে দিলেন তিনি৷ পাশাপাশি রবিবার দফাওয়ারি বৈঠকে লোকসভা নির্বাচনে দুটি আসনে জয়ী হওয়ার মূল মন্ত্র দিয়েছেন তিনি৷

রাজ্য সফরে এসে একাধিক বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ দলের নেতাদের পাশাপাশি তিনি আইপিএফটির সাথেও বৈঠক করেছেন৷ জনৈক বিজেপি নেতার কথায়, এদিন সকালে রাজ্যে এসেই বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিয়েছেন রাম মাধব৷ এরপরই দলের কোর কমিটির সদস্য এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন রাম মাধব৷ এই বৈঠক সমাপ্ত হওয়ার সাথে সাথেই আইপিএফটি নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার দলের দুই সদস্যকে নিয়ে বৈঠক করেন তিনি৷ এছাড়াও উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন৷

সাম্প্রতিক বিজেপি ও আইপিএফটির মধ্যে রাজনৈতিক অচলাবস্থা অজানা ছিল না কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে৷ স্বাভাবিক ভাবেই এদিনের বৈঠক গুলিতে বিষয়টি বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছে৷ জোট ধর্ম বিজেপি ও আইপিএফটি উভয় দলকেই মেনে চলতে হবে, তা সাফ জানিয়েছেন রাম মাধব৷ সেক্ষেত্রে রাজ্য নেতৃত্বদের কাছ থেকে কো-অর্ডিনেশন কমিটি শুধু গঠন করলেই চলবে না, বাস্তবে তার প্রতিফলন দেখাতে হবে, পরামর্শ দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, রাজ্যে রাজনৈতিক কোনও সমস্যা দেখা দিলে তা রাজ্যস্তরেই সমাধান করতে হবে৷ জোটে কোনও ধরনের অচলাবস্থা তৈরি হলে প্রদেশ নেতৃবৃন্দ বোঝাপড়ার মাধ্যমে তা কাঁটিয়ে তুলতে হবে৷ কারণ, রাজ্যের রাজনৈতিক সমস্যা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কোনও ভাবেই হস্তক্ষেপে ইচ্ছুক নন৷ তবে, সমস্যা জটিল আকার ধারণ করলে কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তা প্রত্যাশা করা যেতেই পারে৷ সেক্ষেত্রে প্রদেশ  নেতৃবৃন্দের অনুরোধে কেন্দ্রীয় নেতৃত্ব সহায়তায় এগিয়ে আসবেন, সাফ জানিয়েছেন রাম মাধব৷ এই বিষয়টি আইপিএফটি নেতৃবৃন্দদেরও স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ বিজেপি নেতার বক্তব্য, দলীয় নীতি এবং কর্মসূচি নিয়ে বিজেপি আইপিএফটিরপথে কখনই প্রাচীর তুলবে না৷ তেমনি আইপিএফটিকেও জোট ধর্ম মেনে বোঝাপড়ার মাধ্যমে রাজ্য পরিচালনায় সহায়তা করতে হবে৷ আইপিএফটি নেতৃবৃন্দদের সাফ জানিয়েছেন রাম মাধব৷ ভবিষ্যতে কোনও ভাবেই জোটে ফাটল যাতে না ধরে তার খেয়াল বিজেপি ও আইপিএফটিকে রাখতেই হবে, নির্দেশ দিয়েছেন রাম মাধব৷

বিজেপি প্রদেশ নেতৃত্বের কথায়, এই দিনের  বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জোট শরিকদের আগামী দিনে চলার পথ দেখিয়েছেন৷ পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়ে মূল মন্ত্র দিয়েছেন৷ ওই নেতার দাবি, এদিন দফাওয়ারি বৈঠকে লোকসভা নির্বাচনের প্রস্তুতির খোঁজ খবর নিয়েছেন রাম মাধব৷ শুধু তাই নয়, দলের রাজনৈতিক কৌশল প্রদেশ নেতৃত্বদের বুঝিয়েছেন তিনি৷ কারণ, ত্রিপুরায় দুইটি লোকসভা আসনই জয়ী হতে মরিয়া বিজেপি৷ সেক্ষেত্রে  কৌশলগত কোনও ত্রুটি  যে না থাকে, সে বিষয়ে প্রদেশ নেতৃত্বকে সতর্ক করেছেন রাম মাধব৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top