News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি স্টেশনের মেশিন বিকল, দিনভর দুর্ভোগ, ক্ষোভে কৃষ্ণনগরে পথ অবরোধ অটো চালকদের
Image

সিএনজি স্টেশনের মেশিন বিকল, দিনভর দুর্ভোগ, ক্ষোভে কৃষ্ণনগরে পথ অবরোধ অটো চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ সমস্যা দীর্ঘদিন চলে আসছিল৷ কিন্তু, সমস্যা সমাধানে কোনও প্রকার উদ্যোগ নেয়নি সিএনজি মালিকপক্ষ৷ যার পরিণামে ঘটে অটো চালকদের পথ অবরোধ৷ জানা গিয়েছে, শনিবার থেকে অটোয় গ্যাস ভরার উদ্দেশ্যে চালকরা শহরের কৃষ্ণনগর কদমতলী সিএনজি স্টেশনে লাইনে দাঁড়িয়েছিলেন৷ কিন্তু, মেশিন নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগ দেখা দেয়৷ যদিও সিএনজির পক্ষ থেকে নোটিশ জারী করা হয়েছিল সকাল দশটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে৷ কিন্তু, পরবর্তী সময়ে সেই সময়সীমা বাড়িয়ে দুপুর দুইটা পর্যন্ত করা হয়৷ সময়সীমা পেরিয়ে গেলে স্টেশন থেকে অটো চালকদেরকে জানানো হয় আজকে আর গ্যাস দেওয়া হবে না৷ এতে অটো চালকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ অটো চালকদের দাবী, কেন তাঁদের এভাবে নাজেহাল করা হল৷ তাঁরা জানান, ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন গ্যাস ভরতে৷ অটো চালকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর কদমতলী সিএনজি স্টেশনে একটি মেশিন নষ্ট, তা মেরামত করার কোনও উদ্যোগ নেয়নি মালিকপক্ষ৷ এদিকে, এ ঘটনায় উত্তেজিত আটো চালকরা দুপুর থেকে কৃষ্ণনগর কদমতলী রাস্তা অবরোধ করে দেন৷ তাঁদের দাবী, অবিলম্বে নষ্ট মেশিন ঠিক করা এবং একটি নতুন সিএনজি স্টেশন তৈরী করা হোক৷ পথ অবরোধের ফলে ঐ সড়কে যান চলাচল ব্যহত হয় এবং যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে৷ পরে অবশ্য অবরোধ প্রত্যাহার করে নিয়েছে অটো চালকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top