News Flash

  • Home
  • Uncategorized
  • সদ্যোজাত কন্যাকে মেরে কবর দিল মা
Image

সদ্যোজাত কন্যাকে মেরে কবর দিল মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ সদ্যোজাত কন্যা সন্তানকে শ্বাসরূদ্ধ করে মেরে কবর দিলেন জন্মদাত্রি মা৷ হৃদয় বিদারক এই ঘটনায় কলঙ্কিত হয়েছে সভ্য সমাজ৷ পুলিশ এই ঘটনায় মা ও তার এক মেয়েকে গ্রেপ্তার করেছে৷

জানা গেছে, গত ১২ সেপ্ঢেম্বর কন্যা সন্তানের জন্ম দেন রীনা দাস নামে জনৈকা মহিলা৷ তার বাড়ি মেলাঘর তামসাবাড়ি এলাকায় হলেও স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে আগরতলায় জগৎপুর এলাকায় ভাড়া থাকেন৷ তার সাথে থাকে তারই নাবালিকা এক মেয়ে৷ কন্যা সন্তান জন্ম হওয়ার পর এলাকাবাসী ওই সন্তানের খোজ খবর নিতেন৷ কিন্তু, শুক্রবার ওই কন্যা সন্তানের খোজ নিতে গিয়ে দেখেন বাড়িতে কন্যা সন্তানটি নেই৷ তাতে, এলাকাবাসীর সন্দেহ হয়৷ সদ্যোজাত কন্যা সন্তান কোথায় গিয়েছে এই খবর জানার চেষ্টা করলে প্রথমে এলাকাবাসীকে কিছুই জানাতে চাননি ওই মহিলা৷ কিন্তু, এলাকাবাসীর চাপের মুখে মা ও মেয়ে স্বীকার করেন সদ্যোজাত কন্যা সন্তানটিকে শ্বাসরূদ্ধ করে হত্যার পর কবর দেওয়া হয়েছে৷ সঙ্গে সঙ্গে অভয়নগর ফাঁড়ি এবং পূর্ব মহিলা থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ওই মহিলার ঘরের পেছনে মাটি খঁুড়ে সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহটি উদ্ধার করে৷ হত্যার পর বেগে ঢুকিয়ে শিশু কন্যাটিকে কবর দেওয়া হয়েছিল৷ পুলিশ মা ও মেয়েকে আটক করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top