News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ২ লক্ষ ৮০ হাজার ৭৭৬ জন মানুষ বেপাত্তা – জানালেন শিক্ষামন্ত্রী
Image

রাজ্যের ২ লক্ষ ৮০ হাজার ৭৭৬ জন মানুষ বেপাত্তা – জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ ডিজিটালের যাদুতে গায়েব হয়ে গেলেন মানুষ৷ তাও এক-দুই জন নয়৷ ২ লক্ষ ৮০ হাজার ৭৭৬ জন মানুষ বেপাত্তা৷ অবাক করার মতো ঘটনা হলেও সত্যি৷ রেশন কার্ড ডিজিটাল হতেই রাজ্যের জনসংখ্যা ৩৯ লক্ষ ৪০ হাজার ২৭৭ থেকে একলাফে কমে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৫৯ হাজার ৫০১৷ তাতে প্রকাশ্যে এসেছে, এতদিন প্রতিমাসে ১৪ লক্ষ ৩ হাজার ৮০ কেজি রেশনের চাল হাফিজ হয়েছে৷ ভূয়ো রেশন কার্ডের মাধ্যমে লুটপাট হয়েছে অবাধে৷ রেশনের চাল নিয়ে বিরাট ঘোটালার তথ্য সামনে এনেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, সরকারী অর্থ লুটেপুটে খেয়ে  বিজেপি-আইপিএফটি জোট সরকারের কাঁধে ১১ হাজার কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে পূর্বতন সরকার৷

শিক্ষামন্ত্রীর কথায়, বিজেপি-আইপিএফটি জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় রাজ্যে ৯ লক্ষ ৬২ হাজার ৪৬ রেশন কার্ড হোল্ডার ছিলেন৷ রেশন কার্ডের নথি অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যা ছিল ৩৯ লক্ষ ৪০ হাজার ২৭৭ জন৷ কিন্তু, ই-পিডিএস সিস্টেম চালু হওয়ার পর পাওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে, রেশন কার্ডধারী পরিবার রয়েছে ৮ লক্ষ ৯৯ হাজার ৭০৬টি৷ সে মোতাবেক রাজ্যের জনসংখ্যা ৩৬ লক্ষ ৫৯ হাজার ৫০১ জন৷ তাঁর দাবি,  এতদিন রাজ্যে ভূয়ো রেশন কার্ড ছিল ৬২ হাজার ৩৪০টি৷ তাতে, ২ লক্ষ ৮০ হাজার ৭৭৬টি ভূয়ো নাম ওই রেশন কার্ডে ছিল৷ সমস্ত ভূয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে৷

রাজ্যে বর্তমানে তিন ধরনের রেশন কার্ড রয়েছে৷ এপিএল, প্রায়োরিটি গ্রুপ এবং অন্ত্যাদয় এই তিন ধরনের রেশন কার্ডের বিস্তারিত তথ্যও এদিন তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, আগে এপিএল রেশন কার্ডের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৩ হাজার ৪৮৩টি৷ তাতে লোকসংখ্যা ছিল ১৪ লক্ষ ৪০ হাজার ৪৬৭ জন৷ কিন্তু, ইপিডিএস সিস্টেম চালু হওয়ার পর বর্তমানে রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৭৭৭টি৷ তাতে, এখন লোকসংখ্যাও কমে হয়েছে ১২ লক্ষ ২২ হাজার ৩৮৯ জন৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, শুধু এপিএল রেশন কার্ড ভূয়ো পাওয়া গেছে ৪১ হাজার ৭০৬ টি৷ তাতে লোকসংখ্যা ছিল ২ লক্ষ ১৮ হাজার ৭৮ জন৷ তাঁর কথায়, এপিএল রেশন কার্ডের নিয়মানুযায়ী কার্ড পিছু প্রতি সদস্য ৫ কেজি করে চাল পাবেন৷ সেক্ষেত্রে ন্যুনতম ১৫ কেজি এবং সর্বোচ্চ ২০ কেজি চাল পাবেন এপিএল কার্ডধারীরা৷

শিক্ষামন্ত্রী এদিন জানান, প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডের সংখ্যা আগে ছিল ৪ লক্ষ ৮৭ হাজার ৮৯টি৷ তাতে লোকসংখ্যা ছিল ১৯ লক্ষ ৯৬ হাহজার ৭৪৪৷ কিন্তু, এখন প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ৮৫৷ সাথে লোকসংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৫২ হাজার ৩২৭৷ ফলে, ভূয়ো রেশন কার্ড শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪টি এবং তাতে লোকসংখ্যা ৪৪ হাজার ৪০৭ জন কমেছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, নিয়মানুযায়ী প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডে প্রতি সদস্য ৫ কেজি করে চাল পাবেন৷ ফলে, ৫ কেজি করে ৪৪ হাজার ৪০৭ জনের জন্য বরাদ্দ ২ লক্ষ ২২ হাজার ৩৫ কেজি চাল প্রতি মাসে কোথায় খরচ হয়েছে, প্রশ্ণ তুলেছেন শিক্ষামন্ত্রী৷

এদিকে, অন্ত্যোদয় রেশন কার্ডেও একইভাবে ভূয়ো কার্ডধারী চিহ্ণিত হয়েছে৷  শিক্ষামন্ত্রীর কথায়, অন্ত্যোদয় রেশন কার্ডের সংখ্যা আগে ছিল ১ লক্ষ ১১ হাজার ৪৭৪ তাতে লোকসংখ্যা ছিল ৫ লক্ষ ৩ হাজার ৬৬ জন৷ কিন্তু, এখন রেশন কার্ড কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার ৮৪৪টি৷ স্বাভাবিকভাবেই লোকসংখ্যাও কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৪ হাজার ৭৭৫৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, রেশন কার্ড ডিজিট্যালের ফলে অন্ত্যোদয় রেশন কার্ড থেকে ১৮ হাজার ২৯১ জন ভূয়ো নাম বাদ পড়েছে৷ প্রতি অন্ত্যোদয় কার্ডে ৩৫ কেজি করে চাল দেওয়া হয়৷ শিক্ষামন্ত্রীর দাবি, এতদিন তিন ধরনের রেশন কার্ডে ১৪ লক্ষ ৩ হাজার ৮০ কেজি চাল প্রতি মাসে কোথায় হাফিজ হতো তা এখনো জানা যায়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top