News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বনধ-র প্রভাব, অচল রাজধানী-সহ অসম
Image

ভারত বনধ-র প্রভাব, অচল রাজধানী-সহ অসম

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : জ্বালানি-সহ অত্যাবশ্যক পণ্যসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস আহূত ভারত বনধ-র ব্যাপক প্রভাব পড়েছে রাজধানী গুয়াহাটিতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও সর্বাত্মক বনধ-এর খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত বিশেষ কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। কোথাও কোথাও অরাজকতার সৃষ্টি করতে চাইলে পিকেটারদের তুলে নিয়ে গেছে পুলিশ। সচিবালয় এলাকা দিশপুর, লাস্টগেট, বেলতলায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন কংগ্রেসিরা।
কংগ্ৰেস তথা ক্ষমতাসীন বিজেপি-বিরোধী দলগুলি দেশে পেট্রোল ডিজেল-সহ অত্যাবশ্যক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বারো ঘণ্টার ভারত বনধ-এর ডাক দিয়েছিল। অসমে এই বনধ সফল করতে প্রদেশ থেকে জেলাস্তরে গত দিনকয়েক ধরে ব্যাপক প্রচার চালিয়েছিল কংগ্রেস। গুয়াহাটিতে কয়েকদিন থেকে বাসর পেতেছেন কেন্দ্রীয় নেতা তথা অসমের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। গতকাল দফায় দফায় তাঁর নেতৃত্বে রাজপথে মিছিল করেছিল প্রদেশ নেতৃত্ব। রাতেও মশাল মিছিলে পা মিলিয়েছেন তিনি।
এদিকে বনধ-এ সম্ভাব্য যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি থেকে দূরে থাকতে গুয়াহাটিতে আজ বেসরকারি স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে হয়েছে। অপেক্ষাকৃত ছোট বেসরকারি অফিসও ছুটির অবকাশ যাপন করছে। গুয়াহাটিতে অসম জাতীয় বিদ্যালয়, সেন্ট মেরিজ, হলিচাইল্ড ইত্যাদি প্রথমসারির বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। মহানগরের রাজপথে কোনও যানবাহন নামেনি। তবে হাতেগোনা কয়েকটি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। বেসরকারি সিটিবাস না-চললেও অসম রাজ্য পরিবহণের সরকারি বাসগুলি চলছে।
আজকের ভারত বনধ কর্মসূচিকে কংগ্ৰেসকে পূর্ণ সমৰ্থন করেছে অসম চা মজদুর সংঘ-সহ অন্যান্য সমমতাদর্শের অরাজনৈতিক সংগঠন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top