News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষার নামে গণপিটুনি ইস্যুতে ১৮ রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

গোরক্ষার নামে গণপিটুনি ইস্যুতে ১৮ রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : গোরক্ষার নামে গণপিটুনির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে দেশের ১৮টি রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়ে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত৷ গোরক্ষার নামে গণপিটুনি বন্ধ করতে দেশের ২৯টি রাজ্যগুলির পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তা রিপোর্ট আকারে পেশ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ কিন্তু ২৯টি রাজ্যের মধ্যে মাত্র ১১টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল রিপোর্ট জমা দেওয়ায় ক্ষুব্ধ শীর্ষ আদালত৷ এবার সময়সীমা বেঁধে দিয়ে বাকি ১৮টি রাজ্যকে গণপিটুনি বন্ধ করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রিপোর্ট আকারে পেশ করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র৷
শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বিচারপতি এ এম খাইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শেষবারের মত সময় দিল ১৮টি রাজ্যকে৷ এক সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়ে কড়া ভাবে জানিয়ে দেয় এর মধ্যে রিপোর্ট জমা দিতে না পারলে রাজ্যের মুখ্যসচিবকে আদালতে সশরীরে হাজির হতে হবে৷
রাজস্থানে গোরু পাচারকারী সন্দেহে রাকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালা রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মামলা করেন৷ সেই মামলার শুনানি চলাকালীন কেন্দ্র শীর্ষ আদালতকে জানায়, গণপিটুনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করা হবে৷ মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তারাই বিষয়টি খতিয়ে দেখছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top