News Flash

  • Home
  • Uncategorized
  • পলিব্যাগের বিরুদ্ধে অভিযান আগরতলায়, করা হল জরিমানা
Image

পলিব্যাগের বিরুদ্ধে অভিযান আগরতলায়, করা হল জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে প্লাস্টিক ক্যারিব্যাগ উৎপাদন, আমদানি, মজুত করা, পরিবহণ, বিক্রি এবং ব্যবহারের উপর রাজ্য সরকার ইতিমধ্যেই পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে৷ এ বিষয়ে বিজ্ঞপ্ত্যি প্রকাশিত হয়েছে৷ পরিবেশ, বাস্তুসংস্থান রক্ষা করা এবং জনস্বার্থে রাজ্য সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে৷ এই আদেশ অমান্য করলে পলিউশন কস্ট হিসাবে আর্থিক জরিমানা করার সংস্থান রয়েছে৷ রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী কোনও দোকানদার, ফেরিওয়ালা, পাইকারি অথবা খুচরো বিক্রেতা, ব্যবসায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রি, ব্যবহার, গুদামজাত করতে পারবেন না৷ খাদ্যদ্র্য, খাদ্যদ্রব্য নয় বা কোনও বস্তু পরিবেশন করতে পারবেন না৷

রাজ্যে কোনও ব্যক্তি প্লাস্টিক ক্যারিব্যাগ (পলি, এপিলিন, নন ওভেন ফেব্রিক টাইপ ক্যারিব্যাগ সহ) সারা রাজ্যে উৎপাদন, আমদানি, গুদামজাত করা, বিক্রি করা বা পরিবহণ করতে পারবেন না৷ কোনও ব্যক্তি কোনও বই, ম্যাগাজিন, আমন্ত্রণপত্র, গ্রিটিংস কার্ডের কভার বা প্যাক করার জন্য প্লাস্টিক কভার, প্ল্যাস্টিক ফিল্ম, প্লাস্টিক টিউব ব্যবহার করতে পারবেন না৷ ক্যারিব্যাগ ব্যবহার বিষয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রূপায়ণের জন্য সংশ্লিষ্ট আধিকারীকদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক বুধবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারীকরা অভিযান চালায়৷ বেশ কিছু দোকানে পলিব্যাগ পেয়েছেন তারা৷ সাথে সাথেই জরিমানাও করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ পর্ষদের আধিকারীকরা জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top