News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলা : ১১ বছর পর দোষীসাব্যস্ত দুই ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য
Image

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলা : ১১ বছর পর দোষীসাব্যস্ত দুই ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য

হায়দরাবাদ, ৪ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ ১১ বছর অতিক্রান্ত| অবশেষে রায় ঘোষণা হল হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলার| হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় (২০০৭) দোষীসাব্যস্ত হল ইন্ডিয়ান মুজাহিদিনের দুই সদস্য| পাশাপাশি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে বেকসুর খালাস হয়েছে আরও দুই অভিযুক্ত| মঙ্গলবার এনআইএ আদালতে দোষীসাব্যস্ত হয়েছে আনিক শফিক সইদ এবং মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী| জোড়া বিস্ফোরণে ৫ জনকে গ্রেফতার করেছিল এনআইএ| তাদের মধ্যে দু’জনকে বেকসুর খালাস করা হয়েছে| বেকসুর খালাস করা হয়েছে ফারুক সারফুদ্দিন তার্কিস এবং মহম্মদ সাদিক ইসরার নামে দুই অভিযুক্তকে| এই মামলায় অভিযুক্ত রিয়াজ ভটকল এবং ইকবাল ভটকল এখনও পলাতক| জোড়া বিস্ফোরণ মামলার অপর অভিযুক্ত তারিক অঞ্জুম-এর বিরুদ্ধে আগামী সোমবার, ১০ সেপ্টেম্বর রায় ঘোষণা করবে আদালত|
২০০৭ সালে হায়দরাবাদের গোকুল চাট নামে খাবারের দোকান এবং লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণ হয়| গোকুল চাট খাবারের দোকানে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল ৩২ জনের, আহত হয়েছিলেন ৪৭ জন| অন্যদিকে, লুম্বিনি পার্কে বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ২১ জন| জোড়া বিস্ফোরণ ঘটনার তদন্তে নেমে কাউন্টার ইন্টেলিজেন্স উইং এবং তেলেঙ্গানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে| ধৃতরা হল, মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী, আনিক শাফিক সইদ, ফারুখ সারফুদ্দিন তার্কাস, মহম্মদ সাদিক ইসরার এবং তারিক অঞ্জুম| তবে, পালিয়ে যায় রিয়াজ ও ইকবাল| সকলকে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য বলে সন্দেহ করা হয়| পলাতক রিয়াজ ও ইকবাল-সহ মোট ৭ জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে পুলিশ|
গত ২৭ আগস্ট চেরলাপল্লি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয় মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী, আনিক সফিক সইদ, ফারুক সরফুদ্দিন তার্কিশ, মহম্মদ সাদিক ইসরার আহমেদ ও তারিক অঞ্জুমকে| এদিন রায় ঘোষণা করেন অ্যাডিশনাল মেট্রোপলিটন সেশনে জজ কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারক টি শ্রীনিবাস রাও|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top