News Flash

  • Home
  • Uncategorized
  • কান্দাহারে নিরাপত্তার বাহিনীর গুলিতে খতম ছয় তালিবান জঙ্গি
Image

কান্দাহারে নিরাপত্তার বাহিনীর গুলিতে খতম ছয় তালিবান জঙ্গি

কান্দাহার (আফগানিস্তান), ৩ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার দক্ষিণ কান্দাহারের খাকরিজ জেলায় নিরাপত্তার বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ছজন তালিবান জঙ্গি মারা গিয়েছে। এই ঘটনায় আরও চার জন জখম হয়েছে। কান্দাহারের পুলিশের মুখপাত্র আব্দুল বসির খাসির জানান, তালিবান জঙ্গিদের খবর পাওয়ামাত্রই তাদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দুপক্ষের গুলির লড়াইয়ে ছজন তালিবান জঙ্গি মারা গিয়েছে। এরআগে আফগানিস্তানের কান্দাহারে রবিবার দুটি আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটে। ঘটনায় ৭ জন পুলিশ আধিকারিক আহত হন। স্থানীয় সূত্রে খবর, একটি বক্সে আইইডি রাখা ছিল। সেখান থেকে হঠাৎ বিস্ফাোরণ ঘটে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার খবর পাওয়া মাত্রই স্তানীয় পুলিশ ঘটনাস্থলে আসে।

শহরের পিডি-১৪এ প্রথম বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণটিতে আহত হন একজন আফগান ন্যাশনাল পুলিশের একজন কর্মী। প্রথম বিস্ফোরণটির তদন্ত করছিলেন যে ৬ জন পুলিশ তাঁরা সবাই দ্বিতীয় বিস্ফোরণে গুরুতরভাবে জখম হন। প্রভিনসিয়াল গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, আহতদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। এখনও পর্যন্ত কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top