News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের নতুন আতঙ্ক ‘লেপ্টোস্পাইরোসিস’, গত তিন দিনে মৃত্যু ১২ জনের
Image

কেরলের নতুন আতঙ্ক ‘লেপ্টোস্পাইরোসিস’, গত তিন দিনে মৃত্যু ১২ জনের

তিরুবনন্তপুরম, ৩১ আগস্ট (হি.স.) : কেরলের নতুন আতঙ্ক ‘লেপ্টোস্পাইরোসিস’। বন্যা-পরবর্তী এই রোগের প্রার্দুভাবে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কেরল প্রশাসন সূত্রে খবর, গত তিন দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে। এই জলবাহিত রোগের আক্রমণে আক্রান্ত দেড়শোর বেশি মানুষ। রাজ্যের বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
গত ৮ আগস্ট থেকে টানা বৃষ্টি এবং বন্যার জেরে জলবন্দি হয়ে পরে রাজ্যের একাধিক এলাকা। বৃষ্টির দাপট কমলেও কেরলের অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন। এরই মধ্যে কেরলের নতুন আতঙ্ক ‘লেপ্টোস্পাইরোসিস’। বন্যা-পরবর্তী এই রোগের প্রার্দুভাবে গত তিন দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে। এই জলবাহিত রোগের আক্রমণে আক্রান্ত দেড়শোর বেশি মানুষ।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, প্রায় প্রতি বছরই বর্ষায় এই রোগ ছড়ায়। তবে এ বার পরিস্থিতি খারাপ। যদিও স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। আক্রান্তদের যথা সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
মূলত কুকুর, বিড়াল, ইঁদুর জাতীয় প্রাণীর মল-মূত্র থেকে মূলত ছড়ায় এই লেপ্টোস্পাইরোসিস। বন্যার জলে মিশছে কুকুর, বিড়ালের মতো প্রাণীর মল-মূত্র। পরিবেশবিদদের মতে, সে কারণেই ছড়াচ্ছে এই রোগের জীবাণু।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top