News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সকাশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
Image

মুখ্যমন্ত্রী সকাশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত চুটিনটন সাম গংসাকদি৷ সাক্ষাৎকারের সময় তার সঙ্গে ৩ জন সরকারি প্রতিনিধিও উপস্থিত ছিলেন৷ সাক্ষাৎকারকালে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রীকে একটি স্মারক উপহার প্রদান করেন৷ সাক্ষাৎকারের সময় থাইল্যান্ডের রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রীকে জানান, চলতি বছরের নভেম্বর মাসে থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধর্ন ভারত সফরে আসার পরিকল্পনা নিয়েছেন৷ তিনি ভারত সফরে এসে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সফর করবেন৷ থাইল্যান্ডের রাজকুমারীর সফরের প্রস্তুতি হিসেবে এই প্রতিনিধিদলটি ত্রিপুরায় এসেছে বলে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎকারকালে জানান৷ সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী রাজ্যে অবস্থিত বিভিন্ন পর্যটনস্থল বিশেষ করে পিলাক, বক্সনগর এবং মাছমারা ইত্যাদি স্থানগুলি সম্পর্কে অবহিত করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত সহ প্রতিনিধিদলকে৷ আলোচনাকালে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়৷ সাক্ষাৎকারকালে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জনও উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top