News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, দাবি শরদ পাওয়ারের
Image

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, দাবি শরদ পাওয়ারের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দায় মুখর হলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

রাজধানী দিল্লিতে আয়োজিত এনসিপির সপ্তম জাতীয় কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে শরদ পাওয়ার বলেন, এনডিএ সরকার যে নীতি এবং পদক্ষেপ গ্রহণ করছে তা দেশের জন্য উদ্বেগের বিষয়। দেশজুড়ে বিভাজন চলছে। স্বাধীন ভারতের ইতিহাসে এমন ‘কৃষক-বিরোধী’ সরকার আর দেখা যায়নি। প্রতিটি রাজ্যের পৃথক রাজনৈতিক পরিস্থিতি তাই সেইমতোই দল চলবে। পাশাপাশি কেরলের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা উচিত বলে জানিয়েছেন তিনি।

সপ্তম জাতীয় কনভেনশনে এনসিপির সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত এদিন হলেন তিনি। এদিন দলের সাধারণ সম্পাদক তারিক আনওয়ার জানিয়েছেন, বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে। দেশকে ভুল পথে চালিত করা হচ্ছে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top