News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের জন্য ত্রাণ, প্রমাণ চাইতেই ধুন্ধুমার, দাবীয়ে রাখার অভিযোগ সিপিএমের
Image

কেরলের জন্য ত্রাণ, প্রমাণ চাইতেই ধুন্ধুমার, দাবীয়ে রাখার অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ কেরলে বন্যায় ত্রাণ সংগ্রহকে ঘিরে রাজ্যে বিজেপি ও সিপিএমের মধ্যে ধুন্ধুমার কান্ড বেঁধেছে৷ সিপিএমের অভিযোগ, চাঁদা সংগ্রহে আগরতলা, বিলোনীয়া এবং খোয়াইতে বিজেপি কর্মীরা বাঁধা দিয়েছেন৷ তবে, স্থানীয়দের বক্তব্য সিপিএম সংগৃহীত চাঁদা আদৌ কেরল পাঠাবে কিনা তার প্রমাণপত্র বা রসিদ কোনটাই দেখাতে পারেনি৷ তাই, চাঁদা সংগ্রহকে ঘিরে সিপিএমের নেতাদের সাথে বাদানুবাদ হয়েছে৷ শেষে চাঁদা সংগ্রহ না করেই তাঁরা ফিরে গেছেন৷ সোমবার দিনভর চাঁদা সংগ্রহকে ঘিরে আগরতলা, বিলোনীয়া এবং খোয়াইতে উত্তেজনা বিরাজ করেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং টিএসআর বাহিনীকে নামানো হয়েছিল৷

কেরলের বণ্যা ত্রান তহবিলের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে রাজ্যের তিনটি জায়গায় প্রধান প্রতিপক্ষীয় দুই রাজনৈতিক দলের মধ্যে বাদানুবাদে উত্তেজনা সৃষ্টি হয়েছিল৷ রাজধানী আগরতলা, খোয়াই এবং বিলোনিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছ৷ অবস্থা বেগতিক দেখে সিপিএম নেতারা চাঁদা সংগ্রহ না করেই ফিরে গেছেন৷ বিজেপির দাবি, দলীয় কোন কর্মী সিপিএম নেতা-কর্মীদের চাঁদা সংগ্রহে বাধা দেয়নি৷ স্থানীয় জনগণ কেরলে সংঘটিত বন্যার জন্য চাঁদা সংগ্রহকারীদের কাছে রসিদ দাবি করেন৷ কিন্তু তারা তা দিতে পারেননি৷ এমনকি দুর্গতদের জন্য এই অর্থ পাঠানো হবে বলে কোনও প্রমাণপত্রও দেখাতে পারেননি চাঁদা আদায়কারীরা৷ আর এই কারণেই বিবাদ শুরু হয়৷ যা পরে বড় আকার ধারণ করে৷

প্রাক্তন উপাধ্যক্ষ তথা সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর অভিযোগ করেছেন, কেরলের বন্যা ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে আগরতলার মহারাজগঞ্জ বাজারে, খোয়াইতে এবং বিলোনিয়ায় আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতারা৷ তাঁদের সঙ্গে অভব্য ব্যবহার করেছেন বিজেপি কর্মীরা৷ তাঁর বক্তব্য, কেরলের বন্যায় অর্থ সংগ্রহ করতে গিয়ে বিলোনিয়ায়ও বাধাপ্রাপ্ত হতে হয়েছে সিপিআইএম নেতাদের৷ এদিন দুপুরে আগরতলার মহারাজগঞ্জ বাজারে এবং বিলোনিয়ার বাজারে সিপিআইএম নেতারা কেরলে বন্যায় সাহায্যের জন্য চাঁদা সংগ্রহে গিয়েছিলেন৷ কিন্তু মহারাজগঞ্জ বাজারে তাঁদের বাঁধা দেওয়া হয়৷ বিলোনিয়ার বাজারে আক্রান্ত হয়েছেন বাদল চৌধুরী, বাসুদেব মজুমদার এবং সুধন দাস৷ তিনি জানান, চাঁদা সংগ্রহ না করেই  ফিরে যান সিপিএম নেতারা৷ পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম৷ খোয়াইতেও একই ভাবে চাঁদা সংগ্রহে গেলে সিপিএমের নেতাদের বাঁধা দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনাগুলির কারণে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করেছেন৷

সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে দাবিয়ে রাখার চেষ্টা করছে বিজেপি৷ তাই, কেরলে বন্যায় দুর্গতদের সাহাযার্থে চাঁদা সংগ্রহে সিপিএমকে বাঁধা দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে৷ এই পরিস্থিতি আগামী দিনে রাজ্যের সর্বনাশ ডেকে আনবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top