News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ইস্যুতে আরএসএস ও বিজেপিকে একহাত নিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক
Image

এনআরসি ইস্যুতে আরএসএস ও বিজেপিকে একহাত নিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট ৷৷ এনআরসি ইস্যুতে আরএসএস ও বিজেপিকে একহাত নিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তাঁর

রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

বক্তব্য, পাহাড় গ্রাস করতে চাইছে আরএসএস ও বিজেপি৷ কারণ, উপজাতিদের মধ্যে আরএসএস সংগঠন বিস্তারের প্রয়াস চালিয়েছে৷ তাই, এনআরসি ইস্যুকে সামনে আনা হচ্ছে৷ বিজন ধরের সাফ কথা, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের সাথে এনআরসি’র কোন সম্পর্ক নেই৷ অযথা জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে৷

বিজন ধরের কথায়, এরাজ্যে অযথা এনআরসি ইস্যু তোলা হচ্ছে৷ এরাজ্যের গণতান্ত্রিক পরিবেশের সাথে এনআরসি কোনভাবেই সম্পর্কযুক্ত নয়৷ তাঁর দাবি, বিজেপি জোটসঙ্গী আইপিএফটিকে চাপে রাখতে নানাভাবে এনআরসি প্রশ্ণ তুলছে৷ তাঁর কটাক্ষ, নির্বাচনের আগে যেভাবে রাজ্যবাসীকে ভাওতা দেওয়া হয়েছিল৷ ঠিক তেমনি এখন আবার ভাওতা দেওয়ার চেষ্টা চলছে৷ বিজনবাবুর বক্তব্য, রাজ্যে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে৷ অথচ, সেবিষয়ে কোন চিন্তাভাবনার বদলে এনআরসি নিয়ে আলোচনা শুরু হয়েছে৷

বিজন ধরের মতে, রাজ্যে আরএসএস শক্তি বাড়ানোর প্রচেষ্টায় এনআরসি’র মতো মুখরোচক শ্লোগান দেওয়া শুরু হয়েছে৷ তাঁর বক্তব্য, উপজাতিদের মধ্যে আরএসএস সংগঠন বাড়ানোর প্রয়াস চালিয়েছে৷ তাতে ফলাফল মোটেও ভাল হবে না বলে দাবি বিজনবাবুর৷ তাঁর মতে,  তাতে রাজ্যে অশান্তি তৈরি হবে৷ তাই তিনি এনআরসি’র মিথ্যা শ্লোগানে বিভ্রান্ত না হওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ সাথে তিনি আরএসএস ও বিজেপি যেভাবে পাহাড় গ্রাস করতে চাইচে, তা প্রতিহত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top