News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রথম হিন্দু আদালত প্রতিষ্ঠা করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা
Image

দেশের প্রথম হিন্দু আদালত প্রতিষ্ঠা করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : দেশের প্রথম হিন্দু আদালত প্রতিষ্ঠা করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। মুসলিমদের শরিয়ত আইন কার্যকর করার জন্য নিজস্ব আদালত আছে, কিন্তু হিন্দুদের জন্য আলাদা করে তেমন কোনও আদালত ছিল না। এবার তাঁর ব্যতিক্রম ঘটল। উত্তরপ্রদেশের মীরাটে দেশের প্রথম হিন্দু আদালত প্রতিষ্ঠা করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। আদালতের বিচারপতিও নিয়োগ করা হয়েছে। প্রথম বিচারপতি নিযুক্ত হয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার কেন্দ্রীয় সচিব পূজা শকুন পাণ্ডে। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবর হিন্দুদের নিজস্ব আইন এবং নিয়মকানুন ঘোষণা করবে এই হিন্দু কোর্ট। মহাসভার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, নিজস্ব জেল এবং ফাঁসি দেওয়ার ব্যবস্থাও করবে হিন্দু মহাসভা। সেদিনই দেশের বিভিন্ন প্রান্ত আরও পাঁচটি আদালত স্থাপন করা হবে এবং পাঁচজন বিচারপতি নিয়োগ করা হবে।
হিন্দু মহাসভার দাবি, দীর্ঘদিন ধরে শরিয়ত আদালতের বিরোধিতা করে এসেছেন তাঁরা। এক দেশ এক আইনের পক্ষেই ছিলেন তারা। সরকারকে বারবার শরিয়ত আদালত বাতিল করতে অনুরোধও করা হয়েছিল হিন্দু মহাসভার তরফে। কিন্তু কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় হিন্দুদের আলাদা আদালত তৈরির পরিকল্পনা। সংস্থার দাবি, জমি জমা, পূজা-অর্চনা, হিন্দু বিবাহ, বিবাহ-বিচ্ছেদ সংক্রান্ত মামলাগুলির সমাধান করা হবে এই আদালতে। অপরাধী প্রমাণিত হলে কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা ফাঁসির নির্দেশ দিতে পারবে এই হিন্দু আদালত। যদিও, আদালতের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। অখিল ভারতীয় হিন্দু মহাসভার দাবি, নিজস্ব আইনে বিচার করা হলে গোটা দেশের হিন্দুদের একত্রিত করা অনেক সহজ হবে। তাছাড়া, ফৌজদারি বা দায়রা আদালতগুলিতে এমনিতেই হাজারো মামলা ঝুলে রয়েছে। এই আদালতগুলিতে গরিব মানুষের বিচার পেতে বছরের পর বছর সময় লেগে যায়। হিন্দু আদালতগুলিতে আলাদা বিচার করা হলে, দায়রা আদালতগুলিতে মামলার বোঝাও কমবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top