News Flash

  • Home
  • Uncategorized
  • সারা রাজ্যে সুকান্ত জন্মজয়ন্তী পালিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে ঃ শিক্ষামন্ত্রী
Image

সারা রাজ্যে সুকান্ত জন্মজয়ন্তী পালিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ যথাযোগ্য মর্যাদায় আজ রাজ্যে উদযাপিত হয়েছে সুকান্ত জন্মজয়ন্তী৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরেরর উদ্যোগে রাজ্যভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে৷ এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এ বছর কবি সুকান্ত সম্মান ২০১৮প্রদান করা হয় অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজিত চক্রবর্তীকে৷ তাঁর হাতে স্মারক, মানপত্র ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড অরুনোদয় সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, কবি সুকান্ত সম্মানপ্রাপ্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজিত চক্রবর্তী, মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ড গীতা দেবনাথ প্রমুখ৷ সভাপতিত্ব করেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অমিত শুক্লা৷ স্বাগত ভাষণ দেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন এন সি আর টির অধিকর্তা বিশ্বজিৎ গুপ্ত৷
উদ্বোধকের ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কবির জীবহন থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে৷ তিনি বলেন, সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে বিশিষ্ট বক্তাগণ আলোচনা করেছেন৷ তার থেকে কিছু শিখতে পারলে এবং শিক্ষার আগ্রহ তৈরি হলেই এই জাতীয় অনুষ্ঠানের সার্থকতা আসবে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কবি সুকান্ত ছিলেন শোষিত মানুষের কবি৷ ছিলেন মানবতার কবি, চির যৌবনের কবি৷ তার লেখনি এখনও সমভাবে প্রাসঙ্গিক৷ কবি ভোগবাদের বিরুদ্ধে যেমন লিখে গেছেন তেমনি মানবতার বোধেও শব্দ উচ্চারণ করে গেছেন৷ এই উপলব্ধি আমাদের সকলের জীবনবোধের মধ্যেও হওয়া চাই বলে শিক্ষামন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, সমাজে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের প্রতিবাদী কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে৷ তিনি বলেন, দেশের মনীষীরা আমাদের যে দিশা দেখিয়ে গেছেন তাকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে৷ শিক্ষাক্ষেত্রে রাজ্যকে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গায় নিতে যেতে গুণগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷
অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, কবি সুকান্ত বাংলার মন্বন্তর দেখেছিলেন৷ তাঁর মধ্যে ছিল প্রতিবাদী মন্বন্তর দেখেছিলেন৷ তাঁর মধ্যে ছিল প্রতিবাদী সত্ত্বা, রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সাম্যবাদী৷ ফলে তার থেকে অনেক বিপ্লবী কণ্ঠস্বর সুকান্তের কবিতায় বেরিয়ে এসেছিল৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top