News Flash

  • Home
  • Uncategorized
  • তামিল মুখ্যমন্ত্রীকে খোঁচা রজনীকান্তের, পাল্টা আক্রমণ মন্ত্রী ডি জয়কুমারের
Image

তামিল মুখ্যমন্ত্রীকে খোঁচা রজনীকান্তের, পাল্টা আক্রমণ মন্ত্রী ডি জয়কুমারের

চেন্নাই, ১৪ আগস্ট (হি.স.): মেরিনা বিচে ডিএমকে সভাপতি তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির অন্ত্যেষ্টিতে হাজির না থাকার কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীকে তিরস্কার করেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ রজনীকান্ত| তামিল সুপারস্টারের মতে, করুণানিধির জন্য গোটা দেশ থেকে নেতা-মন্ত্রীরা এসেছিলেন| তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয়| বহু রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর রাজ্যপাল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সেদিন উপস্থিত থাকলেও আসেননি রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তাঁর মন্ত্রিসভার কোনও মন্ত্রী|

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী প্রসঙ্গে এহেন মন্তব্য করায় রজনীকান্তকে তীব্র আক্রমণ করলেন তামিলনাড়ুর মন্ত্রী ডি জয়কুমার| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি রাজকুমার বলেছেন, ‘তাঁর (রজনীকান্ত) রাজনৈতিক অপরিপ্পকতা প্রমাণিত হল| রাজনৈতিক উদ্দেশ্যে এহেন মন্তব্য করেছেন তিনি| তামিলনাড়ুর ইতিহাস উনি জানেন না|’ প্রসঙ্গত, করুণানিধির স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তামিল সুপারস্টার রজনীকান্ত বলেছিলেন, ‘তিনি (পালানিস্বামী) কি নিজেকে কলাইনার অথবা জয়ললিতার থেকে বড় মনে করেন|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top