News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে মুখ্যমন্ত্রীর গৃহজেলায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা
Image

স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে মুখ্যমন্ত্রীর গৃহজেলায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা

ডিব্রুগড় (অসম), ১১ আগস্ট, (হি.স.) : সংগঠনের জন্মলগ্ন থেকে প্ৰতিবছর স্বাধীনতা দিবসের দিন বা তার আগে রাজ্যের নানা প্রান্তে নাশকতা সংঘটিত করার পরিকল্পনা করে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম স্বাধীন (আলফা-স্বা) এবং উত্তর-পূর্বাঞ্চলের উগ্রপন্থী সংগঠনগুলি। তাদের মূল লক্ষ থাকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের গৃহজেলা উজান অসমের ডিব্রুগড়, তিনসুকিয়া ইত্যাদি জেলা। এবারও এর পদধ্বনি শুনতে পাচ্ছেন গোয়েন্দারা। দেশের ৭২তম স্বাধীনতা দিবসের মাঝে আর তিনদিন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের একপ্ৰকার নিদ্ৰাহরণ হয়েছে।

গোয়েন্দারা খবর পেয়েছেন, উজান অসমে নাশকতা সংঘটিত করতে বিশেষভাবে সক্ৰিয় হয়ে উঠেছে আলফা এবং অন্যান্য উগ্রপন্থী সংগঠন। ইতিমধ্যে সংগঠনগুলির সশস্ত্র ক্যাডার নানা প্রত্যন্ত এলাকায় পাঠানো হয়েছে। সম্ভাব্য নাশকতার মোকাবিলা করতে ডিব্ৰুগড়কে তাই মোড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। দিবা-রাত্রি চলছে তালাশি। যাত্ৰীবাহী যানবাহন, বেসরকারি ব্যক্তিগত ছোট-বড় গাড়ির পাশাপাশি রিকশা, রিকশার আরোহী, মটর বাইক, স্কুটিতে তালাশি অভিযান জোরদার করা হয়েছে।

জেলার প্রতিটি প্ৰবেশপথে গড়ে তোলা হয়েছে নাকাবন্দি। শহরে প্ৰবেশের সব রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ জওয়ান। ক্ষুদ্ৰতম ফাঁক গলিয়ে যাতে কোনও দুষ্কৃতী জেলা বিশেষ করে জেলাসদরে ঢুকতে না পারে তাই সব ধরনেj যানবাহনে তালাশি ছাড়াও যাতায়াতকারী এবং সর্বস্তরের পথচারীদের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। তন্ন তন্ন করে যানবাহন ও যাত্রীদের লটবহরে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তাছাড়া গোটা রাতে সব প্রবেশ পথে টহল দেন সিআরপিএফ জওয়ানরা। ইতিমধ্যে গোটা জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top