News Flash

  • Home
  • Uncategorized
  • ৭.০ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৯১
Image

৭.০ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৯১

জাকার্তা, ৬ আগস্ট (হি.স.): সপ্তাহখানেক আগেই ৬.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার জনপ্রিয় লম্বক দ্বীপ| ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্ততপক্ষে ১৭ জন| এছাড়াও বহু মানুষ আহত হন| ৬.৪ তীব্রতার ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি লম্বক দ্বীপের মানুষজন, এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এই লম্বক দ্বীপ| শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুমিছিল অব্যাহত, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১| কমপক্ষে ২০৯ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| বহুতল থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে|
ইন্দোনেশিয়ার ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিট নাগাদ ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে লম্বক আইল্যান্ড| ভূকম্পন অনুভূত হয় প্রতিবেশী দ্বীপ বালিতেও| শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর লম্বকে, সেখানে ৭২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৩ জন| এছাড়াও গিলি আইল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে, বালি-র ডেনপাসারে দু’জনের মৃত্যু হয়েছে| প্রশাসন সূত্রের খবর, বহুতল ভেঙে ও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে| ভূমিকম্পের ঝাঁকুনিতে ৩ হাজারেরও বেশি ঘর-বাড়ি ভেঙে পড়েছে| ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জোকো উইডোবো|
ভূমিকম্পের সময় লম্বকে ছিলেন সিঙ্গাপুরের আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগম| তিনি ফেসবুক মারফত নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন| লিখেছেন, ‘সেই সময় দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়েছিল|’ ভূমিকম্পের জেরে উত্তর লম্বক, বালির পূর্ব এবং উত্তরাংশ, পূর্ব জাভার উত্তরভাগ-সহ দেশের একাধিক স্থানে সুনামির সতর্কতা জারি করা হয়|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top