News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আটটি হ্যান্ড গ্রেনেড
Image

জম্মু থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আটটি হ্যান্ড গ্রেনেড

জম্মু, ৬ আগস্ট (হি.স.): জম্মু-র গান্ধী নগর এলাকায় পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন এক জঙ্গি| ধৃত সন্দেহভাজন ওই জঙ্গির হেফাজত থেকে উদ্ধার হয়েছে আটটি হ্যান্ড গ্রেনেড, এছাড়াও নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে জম্মু-র গান্ধী নগর এলাকায় একটি বাসে তল্লাশি অভিযান চালানো হয়| তল্লাশি অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় এক কাশ্মীরি যুবককে| ওই সন্দেহভাজনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে, আটটি হ্যান্ড গ্রেনেড এবং নগদ ৬০,০০০ টাকা|
জম্মু জোন-এর আইজিপি ড. এস ডি সিং জামওয়াল জানিয়েছেন, ‘রবিবার গভীর রাতে জম্মু-র গান্ধী নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় এক কাশ্মীরি যুবককে| গ্রেনেড নিয়ে দিল্লিতে যাওয়ার ছক কষছিল ওই যুবক| দিল্লিতে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করার চক্রান্ত ছিল ওই কাশ্মীরি যুবকের|’
গোয়েন্দা সূত্রের খবর, চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে| সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবা (এলইটি), জইশ-ই-মহম্মদ (জেইএম) এবং হিজাবুল মুজাহিদিন| সন্ত্রাসবাদী হামলা রুখতে তত্পর প্রশাসনও| রবিবার রাতে সন্দেহভাজন ওই জঙ্গি গ্রেফতার হওয়ার পর থেকেই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে| ধৃত কাশ্মীরি যুবককে জেরা রবে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top