News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪
Image

মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪

লখনউ, ২ আগস্ট (হি.স.): মৃত্যুমিছিল অব্যাহত। বিগত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের পাঁচটি জেলায় ঝড় ও ভারী বৃষ্টিতে প্রাণ হারালেন আরও ছ’জন। প্রাকৃতিক দুর্যোগে ছ’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন। সব মিলিয়ে উত্তর প্রদেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ১৮৭টি গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,২৫৯টিরও বেশি ঘর-বাড়ি। উত্তর প্রদেশ সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বারাবাঙ্কিতে দু’জনের মৃত্যু হয়েছে, কানপুর দেহাট, শাহজাহানপুর, বলিয়া এবং কনৌজে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যা ১৩১। প্রশাসনের ওই আধিকারিক আরও জানিয়েছেন, বাড়ি ভেঙে ও দেওয়াল ভেঙে পড়ার কারণেই অধিকাংশ মৃত্যু হয়েছে। এছাড়াও গাছ ভেঙে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, ১ আগস্ট পর্যন্ত উত্তর প্রদেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ১৮৭টি গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,২৫৯টিরও বেশি ঘর-বাড়ি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| প্রত্যেক সরকারি আধিকারিককে ত্রাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top