News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশনেই পেশ করা হবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার রোধ বিল: রাজনাথ সিং
Image

বাদল অধিবেশনেই পেশ করা হবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার রোধ বিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার রোধ আইনের আগের পুরনো ধারাগুলি যুক্ত করে তা পুনরায় লোকসভায় পেশ করার সিদ্ধান্ত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রহণ করেছে। বৃহস্পতিবার লোকসভায় জিরো আওয়ারে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার রোধ আইন প্রসঙ্গে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, মার্চ মাসে সুপ্রিম কোর্ট এই আইনের পুরনো ধারাগুলি বিলুপ্ত করেছে। বিগত চার মাস ধরে এই আইনের প্রসঙ্গে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি বুঝতে পারছি না এই বিষয়ে কেনও তিনি আজ প্রশ্ন তুলছেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার রোধ আইনের আগের পুরনো ধারাগুলি যুক্ত করে তা পুনরায় লোকসভা পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি বাদল অধিবেশনে লোকসভায় তা পেশ করা হবে।

মল্লিকার্জুন খাড়গে বলেন, বিলটি প্রথমবার ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসে রাজীব গান্ধীর আমলে পাশ করানো হয়। কংগ্রেস নেতার ভুল ধরিয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেন, ভি পি সিংয়ের নাম নিতে ভয় পাচ্ছেন কেন মল্লিকার্জুন খাড়গে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top