News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের প্রতিনিধি দলের আট সদস্যে বিরুদ্ধে শিলচরে মামলা রাজ্য পুলিশের
Image

তৃণমূলের প্রতিনিধি দলের আট সদস্যে বিরুদ্ধে শিলচরে মামলা রাজ্য পুলিশের

গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : শিলচর বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে মারপিট করা, প্রশাসনিক কাজে বাধা দেওয়া, সর্বোপরি ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে তৃণমূল কংগ্রেসের ছয় সাংসদ, এক মন্ত্রী এবং এক বিধায়কের বিরুদ্ধে শিলচরে দু-দুটি মামলা রুজু করেছে অসম পুলিশ। এ তথ্য দিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসন কুলধর শইকিয়া। মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের শিলচর বিমানবন্দর থেকে নজরবন্দি করে এনআইটি রেস্টহাউসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে পুলিশের সঞ্চালকপ্রধান শইকিয়া জানিয়েছেন, আইন-শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ছয় সাংসদ যথাক্রমে সুখেন্দুশেখর রায়, মহম্মদ নাদিমুল হক, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, রত্না দে নাগ, ড. কাকলি ঘোষদস্তিদার, পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিধায়ক মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। তিনি বলেন, আইন ভঙ্গ করার চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। জেনেশুনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া যায় না। ডিজিপি জানান, শিলচর বিমানবন্দরে অবাঞ্ছিত ঘটনায় জনৈক মহিলা পুলিশ কর্মী আহত হয়েছেন। আইন-শৃঙ্খলাজনিত যে কোনও পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশ কখনও আপস করবে না বলেও সাফ জানিয়েছেন ডিজিপি শইকিয়া।

তিনি বলেন, এনআরসি-র নবায়িত সম্পূর্ণ খসড়া প্ৰকাশের পর অসমে অপ্রত্যাশিতভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন রাজ্যের মানুষ। অথচ বিভিন্ন পক্ষ শান্তি-সম্প্ৰীতি বিঘ্নিত করতে আপ্রাণ চেষ্টা করছে। এমতাবস্থায় রাজ্যের পুলিশ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। শিলচর বিমানবন্দরে ১৪৪ ধারা ভঙ্গ করার মরিয়া চেষ্টা করেছিলেন আট সদস্যর তৃণমূলি প্রতিনিধিরা। তাঁরাই আগ বেড়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অবনতি করার অপচেষ্টা করেছিলেন। ফলে পুলিশকে সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top