News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রামক রোগ প্রতিরোধে চ্যালেঞ্জ জারি রাখতে হবে ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

সংক্রামক রোগ প্রতিরোধে চ্যালেঞ্জ জারি রাখতে হবে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷৷ ধারাবাহিরক নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ফলে সংক্রমণজনিত রোগে মৃত্যু হার রাজ্যের অনেক কমানো গেছে৷ আগামী দিনেও এই ধারা অব্যাহত রেখে নতুন নতুন সংক্রামক রোগের যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তার বিরুদ্ধেও চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে৷ প্রজ্ঞা ভবনের ২নং হলে আজ সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মশালায় এই আহ্বান জানানো হয়েছে৷ জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত সু-সংহত রোগ নজরদারি কর্মসূচিতে এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ উদ্বোধকের ভাষণে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ বলেন, এই কর্মশালার উদ্দেশ্য কিবাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়৷ আগামী দিনেও সংক্রামক রোগের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ জারি রাখতে হবে৷ তিনি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য রোগের প্রাদুর্ভাবের কারণ খুঁজে বেপর করা৷ যদিও সব প্রাদুর্ভাব মোকাবিলা করা সম্ভব নয়, তার পরেও যদি তাৎক্ষণিকভাবে প্রাদুর্ভাব মোকাবিলায় হস্তক্ষেপ করা যায় তবে মৃত্যুর হার অনেকাংশে কমানো যায়৷
তিনি বলেন, এই কর্মসূচিতে রোগ প্রাদুর্ভাবের কারণ সম্পর্কে সাপ্তাহিক রিপোর্ট তৈরি করা হয়৷ অনেক ক্ষেত্রে দৈনিক ভিত্তিতেও রিপোর্ট তৈরি করা হয়৷ এর ভিত্তিতে বিভিন্ন রোগের বাড়বাড়ন্ত প্রতিরোধে কি কি পদক্ষেপ নেওয়া হয় তার মতামতও দেওয়া হয়৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে৷
এই সব ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাও কমানো গেছে উল্লেখযোগ্যভাবে৷ এজন্য স্বাস্থ্যমন্ত্রী শ্রীরায় বর্মণ বলেন, আগামী ৫ সেপ্ঢেম্বর থেকে রাজ্যের সর্বত্র ৯-১৫ বছরের ছেলে-মেয়েদের হাম ও রুবেলার টিকাকরণ করা হবে৷ তা যাতে রাজ্যের সব জেলাতে সঠিকভাবে রূপায়ণ করা যায় সেজন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, যত বেশি এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে শিশুদের মধ্যে তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যাবে৷
কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক বলেন, রাজ্যে সংক্রামক রোগ কমছে এটা ভালো দিক৷ আগামী দিনে তিনি জেলা ও মহকুমা স্বাস্থ্য আধিকারিকদের স্ব-স্ব এলাকাধীন হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিদর্শন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা জে কে দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডা শৈলেশ কুমার যাদব৷ স্বাগত ভাষণ দেন স্টেট সার্ভিলেন্স অফিসার ডা প্রণব চ্যাটার্জি৷ ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ডা সুজিত কুমার চাকমা৷ কর্মশালার দ্বিতীয় পর্বে সংক্রামক রোগের প্রাদুর্ভাব ও তার প্রতিকারে করণীয় সম্পর্কে টেকনিক্যাল সেশনে বক্তারা আলোচনা করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top