News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে নাগরিকপঞ্জীর খসড়ার প্রতিবাদে বাংলায় মতুয়াদের রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
Image

অসমে নাগরিকপঞ্জীর খসড়ার প্রতিবাদে বাংলায় মতুয়াদের রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

কলকাতা, ১ আগস্ট (হি.স.) : অসমে নাগরিকপঞ্জীর খসড়া ইস্যুতে প্রতিবাদে সামিল হল বাংলার মতুয়া মহাসংঘ। দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধীতে করে বুধবার সকাল থেকে রেল অবরোধ করেন বাংলার মতুয়া মহাসংঘের সমর্থকরা।আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিন সকাল থেকেই শিয়ালদহ- বনগাঁ রেল শাখার ঠাকুরনগর, বনগাঁ, চাঁদপাড়া । অন্যদিকে হাসনাবাদ- শিয়ালদহ রেল শাখার ভ্যাবলা, সান্ডেলিয়া স্টেশনে, বারাসাত-শিয়ালদহ শাখায় বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর রেল স্টেশানে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মতুয়া মহাসংঘের সমর্থকেরা । মধ্যমগ্রাম স্টেশনে বেশ কিছুক্ষণ চলে এই অবরোধ। ৮টা ৫৪ মিনিটের মধ্যমগ্রাম লোকাল ছাড়ার আগে পর্যন্ত এই অবরোধ চলে। এরপর মধ্যমগ্রাম লোকাল মধ্যমগ্রাম ছেড়ে নিউ ব্যারাকপুর যেতেই সেখানেও শুরু হয় অবরোধ। সব জায়গায় প্রতীকী অবরোধ হলেও, এর জেরে ব্যাহত হয়েছে আপ ও ডাউন রেল পরিষেবা। একাধিক জায়গায় রেললাইনে ব্যান্ড বাজিয়ে অবরোধ পালন করছে মতুয়া মহাসংঘের সদস্যরা। বিভিন্ন রেল স্টেশনে দফায় দফায় ট্রেন অবরোধের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অফিস টাইমে ট্রেন বন্ধ থাকার জন্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও গন্তব্যস্থলে পৌছাতে পারছেন না।

প্রসঙ্গত, অসমে নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া প্রকাশ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, \”বিজেপি যদি কোনওদিন বাংলায় ক্ষমতায় আসে তাহলে নাগরিকপঞ্জী করে গলাধাক্কা দিয়ে সব কটাকে বাংলাদেশে পাঠাবে। যাঁরা চিৎকার করছেন তাঁরা অপেক্ষা করুন। যাঁরা তাঁদের সমর্থন করবেন তাঁদেরও গলাধাক্কা দেওয়া হবে।\” এরপরই বিধানসভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক সাংবাদিক বৈঠক করে বলেন,\”আজ প্রথমে একটি প্রতীকী রেল অবরোধ করা হবে। পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হবে তিনটি জায়গায়। এরপর তিনদিন অপেক্ষা করে দেখা হবে। যদি কোনও পদক্ষেপ নেওয়া না হয়, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’ পালটা মুখ্যমন্ত্রী ও জ্যোতিপ্রিয়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,\”তাঁদের উপদেষ্টা এমন লোক যাঁরা মতুয়া নন। মমতা ব্যানার্জি ও জ্যোতিপ্রিয় মল্লিক কোনও দিনই মতুয়া হবেন না। এই জালি মতুয়ারাই মতুয়াদের সবচেয়ে বড় বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মতুয়াদের নাগরিকত্বের কথা ভাবেননি। এখন মুখে বড় বড় কথা বলছেন। এদের কাছ থেকে মতুয়ারা যেন সরে আসে।\” এরপরেই দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করে এদিন সকাল থেকে রেল অবরোধ করেন বাংলার মতুয়া মহাসংঘের সমর্থকরা |

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top