News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপিন্সে গাড়ি বোমা বিস্ফোরণ, চারজন সাধারণ নাগরিক সহ মৃত ১০
Image

ফিলিপিন্সে গাড়ি বোমা বিস্ফোরণ, চারজন সাধারণ নাগরিক সহ মৃত ১০

ম্যানিলা, ৩১ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ফিলিপিন্সের বাসিলান আইল্যান্ড| জোরালো গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১০ জন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৫.৫০ মিনিট নাগাদ লামিতান শহরের কলোনিয়া গ্রামের সন্নিকটে মিলিটারি চেকপয়েন্টের কাছে একটি সাদা রঙের গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়| প্রথমে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছিল, গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ছ’জনের| পরে ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ১০| মৃতদের মধ্যে রয়েছেন একজন সৈনিক এবং চারজন সাধারণ নাগরিক|

মিলিটারি সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ৫.৫০ মিনিট হবে, কলোনিয়া গ্রামের সন্নিকটে মিলিটারি চেকপয়েন্টের কাছে একটি সাদা রঙের গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন সৈনিক এবং চারজন সাধারণ নাগরিক সহ মোট ১০ জনের| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top