News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, দাবি ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটকে বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, দাবি ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ৩১ জুলাই (হি.স.): রাজ্যে বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। মঙ্গলবার এমনই দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

এদিন উত্তর কর্ণাটকের বঞ্চনার প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দেগে বি এস ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যের শাসন ব্যবস্থা চলছে বিভাজনের রাজনীতিতে | এদিন মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে নিশানা করে তিনি বলেন, দুর্ভাগ্যবসত তিনি মাত্র ৩৭ জন জেডি(এস) বিধায়কদের জন্য কাজ করছেন। গোটা কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন না তিনি। কর্ণাটকের বিভিন্ন অংশ সহ উত্তর কর্ণাটকের প্রতি অবিচার করেছেন। যার ফলে উত্তর কর্ণাটকে বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে রাজ্য বাজেট পেশ হওয়ার পর থেকে উত্তর কর্ণাটকের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বঞ্চনার অভিযোগ এনেছেন। এই বিষয়ে কংগ্রেস-জেডি(এস) জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেছিলেন, আপনারা সব সময় বলে থাকেন যে আমি চার জেলার মুখ্যমন্ত্রী। বাজেটে প্রস্তাবিত ২,১৮,০০০ কোটি টাকার মধ্যে চারটি জেলার উন্নয়নের জন্য ৫১৪ কোটি টাকা ধার্য করেছি। এটা কি এমন সমস্যা?

মিডিয়ার বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেছিলেন কোনও ইস্যু ছাড়া সংবাদমাধ্যম এই বিষয়ে ইন্ধন দিচ্ছে। উত্তর কর্ণাটকের মানুষ সরকারের পাশে রয়েছে। কোনও কিছু যদি হয়ে তার জন্য মিডিয়া দায়ী থাকবে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top