News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক মমতার
Image

এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক মমতার

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দিল্লি সফর গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সঙ্গে মঙ্গলবার বিকেলে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুইজনের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় নাগরিকপঞ্জি বিলের (এনআরসি) সংশোধন বা নতুন বিল আনার প্রস্তাবের দাবি জানিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ওনাকে(স্বরাষ্ট্রমন্ত্রী) জাতীয় নাগরিকপঞ্জি বিল সংশোধন করতে বলেছি বা নতুন বিল পেশ করতে বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন তারা(সরকার) জনগণকে ব্যতিব্যস্ত করবে না। বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়িত নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে। আমি তাকে(স্বরাষ্ট্রমন্ত্রী) জানিয়েছি এরকম কোনও ঘটনা ঘটলে গৃহযুদ্ধ বেঁধে যাবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) জানিয়েছি, জাতীয় নাগরিকপঞ্জির খসড়া অসম অ্যাকডের ধারা অনুযায়ী হয়েছে। এই প্রক্রিয়ায় কাউকে উত্যক্ত করা হয়নি। প্রক্রিয়াটির প্রতিটি ভাগে পর্যাপ্ত সুবিধা সবাইকে দেওয়া হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top