News Flash

  • Home
  • Uncategorized
  • অসম নিয়ে সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছেন মমতা : রাহুল সিনহা
Image

অসম নিয়ে সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছেন মমতা : রাহুল সিনহা

কলকাতা, ৩০ জুলাই (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায় অসমের এনআরসি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন বিজেপি-অন্যতম জাতীয় সম্পাদক রাহুল সিনহা। সোমবার অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র পূর্নাঙ্গ খসড়া নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টার অভিযোগও তোলেন রাহুলবাবু।

রাহুলবাবু সোমবার ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি-র কাজ হচ্ছে। এর মধ্যে বিজেপি-র বিরুদ্ধে লোক ক্ষ্যাপানোর যুক্তি কোথায়? আসলে রাজ্যে উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। তাই জাত-ভাষার বিভেদের রাজনীতির মাধ্যমে পরিত্রাণের পথ খুঁজছেন। সাম্প্রদায়িক ফায়দা তোলার এই চেষ্টায় তাঁর লাভ হবে না। কিন্তু লক্ষ্যটা ভয়াবহ।

২০০৫ সালে সংসদের প্রসঙ্গ তুলে এদিন রাহুলবাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন, মমতার সেদিনের ভাবনার সঙ্গে আজকের ভাবনার বিস্তর ফারাক। তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ, উনি সব সময়ে তখনকার ফায়দাটা যে কোনও মূল্যে লুটতে চান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top