News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : মমতার বিরুদ্ধে অসমের নাহরকাটিয়া থানায় এফআইআর
Image

এনআরসি : মমতার বিরুদ্ধে অসমের নাহরকাটিয়া থানায় এফআইআর

নাহরকাটিয়া (অসম), ৩১ জুলাই (হি.স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উজান অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত নাহরকাটিয়া থানায় এফআইআর করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি প্রসঙ্গে সাম্প্রদায়িক, বিভেদকামী, উসকানি ও প্ররোচনামূলক বক্তব্য পেশ করে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করতে চাইছেন বলে অভিযোগ তোলা হয়েছে এফআইআর-এ। আজ মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা যুবমোর্চার তিন কার্যকর্তা দুলিয়াজানের জগদীশ সিং, জয়পুরের মৃদুল কলিতা এবং নাহরকাটিয়ার অমূল্য চেংলারি এই অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে মামলা রেজিস্টার্ড হয়নি বলে সূত্রের খবরে প্রকাশ। এফআইআর-এ এই সব অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিষ়েছেন তাঁরা।

এফআইআর-এ তাঁরা বলেছেন, ঐতিহাসিক অসম আন্দোলনে ৮৫৫ শহিদের বলিদানের ফসল এনআরসি-র খসড়াকে গোটা অসমের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছেন। রাজ্যের কোথাও কোনও অশান্তি নেই। দেশের সর্বোচ্চ আদালতের প্রত্যক্ষ নিরীক্ষণে চলছে এনআরসি নবায়নের প্রক্রিয়া। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ ধরনের উসকানিমূলক বক্তব্যে অসমের শান্তি বিঘ্নিত হতে পারে। তাই তাঁরা এর বিধান চেয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল অসমে যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র সম্পূর্ণ খসড়া প্রকাশ করা হয়েছে তাতে অসম এবং কেন্দ্রের এনডিএ সরকার কলমের এক খোঁচায় ৪০ লক্ষ নাগরিককে রাতারাতি উদ্বাস্ত করে দিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে নাকি সেনা নামিয়ে বাঙালি খেদাও, বিহারি খেদাও অভিযান চালানো হচ্ছে।

মমতার এই বক্তব্যে অসমের বহু বাঙালিও প্রতিবাদ করছেন। তাঁরা বলছেন, অসমের বাঙালি জনগোষ্ঠীর মানুষের জন্য কুম্ভিরাশ্রু বর্ষণ করছেন মমতা। এখানে কোনও সাম্প্রদায়িক দ্বন্দ্ব নেই। যে সব মানুষের নাম এনআরসির খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি তাদের নথিপত্র ফের যাচাই করা হবে। অসমের এনআরসি নবায়ন প্রক্রিয়া বিজেপি বা এনডিএ সরকারের পরিচালনায় হচ্ছে না। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে। অসমে এখনও শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উগ্র মন্তব্যে অসমের শান্তি বিঘ্নিত হতে পারে বলে দাবি করেছেন এখানকার বহু বঙ্গভাষী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top