News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ ডিসেম্বর এনআরসি-র চূড়ান্ত তালিকা, খসড়া-ছুটদের পরীক্ষা পর্ব শুরু ৭ আগস্ট থেকে
Image

৩১ ডিসেম্বর এনআরসি-র চূড়ান্ত তালিকা, খসড়া-ছুটদের পরীক্ষা পর্ব শুরু ৭ আগস্ট থেকে

গুয়াহাটি, ৩১ জুলাই (হি.স.) : আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছেন রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া (আরজিআই)। এর আগে সব আপত্তির মীমাংসা করতে বলেছেন আরজিআই।

গতকাল বহু প্রতীক্ষিত এনআরসি-র সম্পূ্র্ণ খসড়া প্রকাশ হয়েছে অসমে। এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই খসড়া থেকে যে সব মানুষের নাম বাদ পড়েছে তাঁদের দাবি ও আপত্তি জানানোর জন্য সংশ্লিষ্ট এনআরসি সেবা কেন্দ্রে ৭ আগস্ট থেকে এ সংক্রান্ত ফর্ম পাওয়া যাবে। তাছাড়া এনআরসির ওয়েবসাইট www.nrcassam.nic.in থেকে অনলাইনেও ফর্ম ডাউনলোড করা যাবে। ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি সংবলিত নির্দিষ্ট আবেদনপত্র গ্রহণ করবেন এনআরসি সেবাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা আধিকারিক-কর্মচারীরা।

এ তথ্য দিয়ে এনআরসি অধিকরণ কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবি-আপত্তির আবেদন দাখিলের সময় আবেদনকারীকে জেনে নিতে হবে কী কারণে তাঁর নাম সম্পূর্ণ খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি। এই পর্ব শুরু হবে ৭ আগস্ট থেকে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। কারণগুলি জেনে সে অনুযায়ী আগের মতোই ফর্ম পূরণ করতে হবে। এতে উত্তরসূরি প্রমাণ করতে প্রয়োজন হবে লিংকেজ ডকুমেন্ট (লিগ্যাসি ডাটা)। তাছাড়া বহু পরিবারের সন্তান-সন্ততির বার্থ সার্টিফিকেট না পাওয়ায় ফলে তাদের নাম খসড়ায় তোলা যায়নি। এমন সন্তান-সন্ততির উপযুক্ত প্রামাণিক তথ্য আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।

এর পরও এনআরসি কর্তৃপক্ষ যদি কাউকে বিদেশি বলে চিহ্নিত করে তা হলে সংশ্লিষ্টরা নিজেদের ভারতীয় বলে ন্যায় পেতে উচ্চ আদালত কিংবা সর্বোচ্চ আদালতে যেতে পারেন, সে রাস্তা খোলা থাকবে।

উল্লেখ্য, গতকাল অসমে জাতীয় নাগরিকপঞ্জির সম্পূর্ণ খসড়া থেকে ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ নাম বাদ পড়েছে। এনআরসি-র জন্য আবেদন করেছিলেন মোট ৩ কোটি ২৯ লক্ষ ৯১ হাজার ৩৮৪ জন। তাঁদের মধ্যে কঠোর পরীক্ষা-নিরীক্ষার পর উত্তীর্ণ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ নাগরিক।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top