News Flash

  • Home
  • Uncategorized
  • বুলেট ট্রেনে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার রাখার পরিকল্পনা ভারতীয় রেলের
Image

বুলেট ট্রেনে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার রাখার পরিকল্পনা ভারতীয় রেলের

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : দেশের প্রথম প্রস্তাবিত বুলেট ট্রেনে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার রাখার পরিকল্পনা করছে ভারতীয় রেল।

জানা গিয়েছে, জাতীয় উচ্চগতি রেল নিগম বুলেট ট্রেনের যে চূড়ান্ত নকশা তৈরি করেছে, তাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে, দেশের কোনও ট্রেনেই মহিলা ও পুরুষদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নেই। নকশা অনুযায়ী, বুলেট ট্রেনে পৃথক শৌচাগার ছাড়াও পোশাক বদল বা স্তন্যপানের জন্য বিশেষ ঘর থাকবে। অপরদিকে, অসুস্থ যাত্রীদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। প্রতিটি ট্রেনে বিজনেস শ্রেণিতে ৫৫টি এবং সাধারণ শ্রেণিতে ৬৯৫টি আসন থাকবে। আগামী ২০২৩ সাল থেকে এই বুলেট ট্রেন যাত্রা শুরু করবে বলে আশাবাদী রেলমন্ত্রক।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top