News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে দিল্লিতে নোংরা রাজনীতি চলছে, বলেছেন কিরেন
Image

এনআরসি নিয়ে দিল্লিতে নোংরা রাজনীতি চলছে, বলেছেন কিরেন

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : এনআরসির নবায়িত পূর্ণাঙ্গ খসড়া থেকে অসমের প্রায় ৪০ লক্ষ ভারতীয় নাগরিকের নাম পড়াকে কেন্দ্র করে দিল্লিতে বিরোধীরা নোংরা রাজনীতি করছেন। যে বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি পর্যবেক্ষণ করছে, সুপ্রিম কোর্টের নির্দেশিত পথে যে খসড়া তৈরি হয়েছে তার প্রতি কোনও ধরনের সন্দেহ থাকা মোটেও উচিত নয়। বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জির খসড়া তৈরি হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষতা এবং স্বচ্ছতা অবলম্বন করে। তা তৈরি করতে কেন্দ্র অথবা রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। অতএব একে কেন্দ্র করে রাজনীতির কোনও অবকাশ নেই, বলেছেন কিরেন রিজিজু। একে নিয়ে সন্দেহ আর নোংরা রাজনীতি করে দেশের সর্বোচ্চ আদালতের ওপর অনাস্থা প্রকাশের চেষ্টা চলছে বলে মনে করেন তিনি। তবে যাঁদের নাম খসড়ায় স্থান পায়নি তাঁরা অবশ্যই ফের আবেদন করতে পারবেন। শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, বলেছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top