News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস
Image

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ থাকলেও, ধীরে ধীরে কমবে বর্ষণ। ভারী নয় এবার মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমান বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি বর্ষণ। গত কয়েক দিনের মতো আগামী ২৪ ঘন্টাও বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তিলোত্তমায় আবার থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। গত কয়েক দিনের বর্ষণের জেরে কিছুটা হলেও রাজ্যে বৃষ্টির ঘাটতি মিটেছে, মুখে হাসি ফুটেছে কৃষকদের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top