News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি ও রাজ্যে অনাহারে মৃত্যু নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা
Image

দিল্লি ও রাজ্যে অনাহারে মৃত্যু নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা

কলকাতা, ৩০ জুলাই (হি.স.): দিল্লি ও এই রাজ্যে অনাহারে মৃত্যু নিয়ে বিধানসভা অধিবেশনে প্রতিবাদ করেন সিপিএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, স্বাধীনতার এত বছর বাদে অনাহারে-অপুষ্টিতে মৃত্যু রীতিমত লজ্জার ব্যাপার।

সুজনবাবু বলেন, দিল্লিতে অনাহারে মৃত্যু নিয়ে আমরা আগে অধিবেশনে প্রস্তাব আনতে চেয়েছিলাম। কোচবিহারের মেখলিগঞ্জ সদর হাসপাতালে রুপালি বর্মণ ও সুস্মিতা বর্মণ নামে দু‘জন মারা গিয়েছেন। আরও চার জন অসুস্থ। এ ব্যাপারে তিনি সরকারের বিবৃতি দাবি করেন।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবে বলেন, এ ব্যাপারে আমি নির্দিষ্টভাবে খবর নিয়েছি। ৯ এবং ১০ বছরের দু’টি বাচ্চা মারা গিয়েছে। তবে অনাহার-অপুষ্টিতে নয়। ওদের এক জনের অনেকদিন ধরে হার্টের রোগ ছিল। জলপাইগুড়িতে চিকিৎসা হয়েছিল। আর একজনের জ্বর হয়েছিল। একটি ছোট ছেলে, একটি মেয়ে এবং তাদের মা চিকিৎসাধীন। তবে, এদের ক্ষেত্রেও অনাহার-অপুষ্টির অভিযোগ ঠিক নয়।

এই সময় বিরোধী বেঞ্চ থেকে অধিবেশনে অভিযোগ করা হয়, রামপুরহাটে এক আদিবাসী পরিবারের সদস্যরা অনাহারে আছে বলে খবর পাওয়া গিয়েছে। এর জবাবে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এ রকম একটা খবর এসেছিল ঠিকই। তবে, সঙ্গে সঙ্গে প্রশাসনের প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।“

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top