News Flash

  • Home
  • Uncategorized
  • রায়গড়ে বাস দুর্ঘটনা, এখনও পর্যন্ত ৩০টি দেহ উদ্ধার

রায়গড়ে বাস দুর্ঘটনা, এখনও পর্যন্ত ৩০টি দেহ উদ্ধার

রায়গড়, ২৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় বাস দুর্ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। জোর তৎপরতায় চলছে উদ্ধারকাজ, এখনও পর্যন্ত উদ্ধার হল ৩০টি দেহ। দুর্ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও পুলিশ। এনডিআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট ভৈরবানাথান জানিয়েছেন, উদ্ধারকাজ আপাতত অব্যাহত থাকবে, কারণ আরও তিনটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের নিচে আরও দেহ আটকে রয়েছে কি না, তাও নিশ্চিত করতে হবে।

সপ্তাহান্তে শনিবার মহাবালেশ্বরে পিকনিক করতে যাচ্ছিলেন কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের ৩৪ জনের দল। রায়গড় জেলায় আম্বেনালি ঘাটের কাছে আচমকাই তাঁদের লাক্সারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনায় ‘অভিশপ্ত’ ওই বাসের ৩৪ জন যাত্রীর মধ্যে ৩৩ জনেরই মৃত্যু হয়েছে। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন শুধুমাত্র একজন যাত্রী। রবিবার সকালে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৫টি দেহ। উদ্ধারকাজ অব্যাহত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top