News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অসুস্থ নওয়াজ শরিফ, ভর্তি করা হল হাসপাতালে
Image

ফের অসুস্থ নওয়াজ শরিফ, ভর্তি করা হল হাসপাতালে

ইসলামাবাদ, ২৯ জুলাই (হি.স) : শারীরিক অসুস্থতার কারণে পাকস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হল৷ দফায় দফায় অবস্থা খারাপ হতে থাকায় রবিবারই তাঁকে ইসলামাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়৷ ডায়াবেটিসের রোগী শরিফের ভর্তির পর তাঁর রক্ত পরীক্ষা করা হয়৷ রক্ত জমাট বাঁধায় হৃদরোগের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নওয়াজের৷ তাই মেডিক্যাল কলেজে জরুরী অবস্থায় রাখা হয়েছে নওয়াজকে৷ জেলে অসুস্থ হওয়ার পর নিজের ব্যক্তিগত চিকিৎসকের অপেক্ষা করছিলেন শরিফ৷ চিকিৎসককে দেখিয়েই হাসপাতালে ভর্তি হন পিএমএল-এন সুপ্রিমো৷ এর আগেই বাইপাস সার্জারি হয়েছে নওয়াজের৷ তারপর থেকেই ডায়াবেটিস, কোলস্টেরলে জর্জরিত হন নওয়াজ৷ গত সপ্তাহেই জেলে ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ কিন্তু সেই সময় হাসপাতালে যেতে চাননি শরিফ৷ তাই জেলেই শরিফের চিকিৎসা চলে৷
আদিয়ালা জেল সূত্রে খবর, রক্ত সঞ্চালনে সমস্যা হয় শরিফের ঘাড়ে যন্ত্রণা শুরু হয়৷ কথা বলার অবস্থায় ছিলেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী৷ প্রশাসনিক মহলেও শরিফরকে হাসপাতালে ভর্তির বিষয়ে কোনও বাঁধা দেওয়া হয়নি৷ জরুরী বিভাগের বাইরে সেনা-পুলিশ যৌথ নিরাপত্তার বেষ্টনী রয়েছে৷ শরিফ ও কন্যা মরিয়ম পাকিস্তানে পা দেওয়ার পরই তাঁদের গ্রেফতার করা হয়৷ দুর্নীতির অভিযোগে বাবার পাশপাশি ৭ বছরের কারাদণ্ড হয় মরিয়মের৷ জেলে অসুস্থ হয়ে পড়ছেন মরিয়মও৷ কিন্তু এখনও পর্যন্ত ভিভিআইপি পরিষেবা নিতে রাজি হননি নওয়াজ কন্যা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top